ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ মাঝ-আকাশে দুই বিমানের সংঘর্ষ!
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় মাঝ আকাশে একটি ট্রেনিং প্লেনের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ হয়েছে। সিসেনার প্রশিক্ষণ বিমানের একজন প্রশিক্ষক এবং তার এক ছাত্র নিহত হয়েছেন। তবে যাত্রীবাহী বিমানের ৪৪ জন যাত্রীর সবাই অক্ষত ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০ টা ১০ মিনিটে রাজধানী নাইরোবিতে দুই বিমানের সংঘর্ষে জড়িত ছিলেন।
কেনিয়ার আঞ্চলিক বিমান সংস্থা সাফারিলিংক এভিয়েশনের এক বিবৃতিতে বলা হয়েছে, সাফারিলিংক যাত্রীবাহী বিমানটি উপকূলীয় শহর দিয়ানির দিকে যাচ্ছিল। উড্ডয়নের পরপরই বিমানটি সংঘর্ষের সম্মুখীন হয়। বিধ্বস্ত হওয়া সত্ত্বেও সাফারিলিংক ফ্লাইটটি নাইরোবির উইলসন বিমানবন্দরে অবতরণ করেছে, এয়ারলাইন জানিয়েছে। এর যাত্রীদের কেউ ক্ষতিগ্রস্ত হয়নি।
নাইরোবি কাউন্টি পুলিশ কমান্ডার অ্যাডামসন বোজে রয়টার্সকে বলেছেন যে ছোট সেসেনা প্রশিক্ষণ বিমানটিতে একজন প্রশিক্ষণার্থী এবং একজন প্রশিক্ষক ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই মারা যান। তবে দেশটির পুলিশের এই কর্মকর্তা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত বিমান দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, উইলসন বিমানবন্দরের কাছের বন্যপ্রাণী সংরক্ষণাগার নাইরোবি ন্যাশনাল পার্কের ঘাসের ওপর পড়ে আছে ছোট একটি বিধ্বস্ত বিমান।কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, সাফারিলিঙ্কের যে বিমানটি দুর্ঘটনার কবলে পড়েছিল, সেটি ড্যাশ-৮। এই দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
সূত্র: রয়টার্স।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)