ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইমরান খানকে বাদে সরকার গঠনে যেভাবে এগিয়ে গেল নওয়াজ
পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি যিনি নির্বাচনী ময়দানে তৃতীয় স্থানে ছিলেন। নির্বাচন-পরবর্তী অনিশ্চয়তার মধ্যে নওয়াজ শরিফের সাথে সরকার গঠন থেকে পুরোপুরি সরে এসেছেন। ৩৫ বছর বয়সী এই রাজনীতিবিদ নওয়াজ শরিফের দল পিএমএল-এন-এর সাথে পিপিপি-এর গত কয়েকদিনের আলোচনার পর এই তথ্য প্রদান করেন, যারা ভোটের ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে।
পাকিস্তানের ১৬ তম জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছেন। নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টো যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিলাওয়াল ভুট্টো বলেছেন যে নওয়াজের দলের সাথে জোটবদ্ধ হয়ে কেন্দ্রীয় সরকার গঠন করার ম্যান্ডেট পিপিপির নেই। তাই তিনি প্রধানমন্ত্রী পদে বসতে চান না । তার দলের কেউ কেন্দ্রীয় সরকারে মন্ত্রিত্বের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তার দলের পক্ষ থেকে পিএমএল-এনের মনোনীত প্রার্থীকে সমর্থন দেয়া হবে। ফের নির্বাচনের সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, তিনি দেশজুড়ে অশান্তি, সংঘাত চান না। নওয়াজকে বিলাওয়ার ভুট্টোর এমন সমর্থনের ফলে পাকিস্তানে রাজনৈতিক স্থবিরতা কেটে যাবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, ইমরান খান যেহেতু দলীয়ভাবে নির্বাচনে যেতে পারেননি তাই পিটিআইয়ের সরকার গঠনে সম্ভাবনা অনেক ক্ষীণ। যা ইতোমধ্যে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গহর সাফ জানিয়ে দিয়েছেন।
এই অবস্থায় রাজনীতির মাঠে প্রতিযোগিতা আরও কমে গেলো নওয়াজ শরিফের জন্যে। এদিকে, পাকিস্তানে ধর্মভিত্তিক দল মজলিস ওয়াহদাত-ই-মুসলিমিন (এমডব্লিউএম)-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে কেন্দ্র ও পাঞ্জাবে সরকার গঠন করবে দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। সেই সঙ্গে, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক আইনসভায় সরকার গঠন করবে দলটি।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র রাউফ হাসান জানিয়েছেন, ইমরান খানের নির্দেশে সরকার গঠনে এগিয়ে যাবেন তারা। রাউফ হাসান আরও বলেন, জামায়াত-ই-ইসলামির সঙ্গে খাইবার পাখতুনখোয়াতে প্রাদেশিক পরিষদে সরকার গঠন করবে পিটিআই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)