ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ গাড়ির উপর আছড়ে পড়ল আস্তো বিমান
বেলজিয়ামের উত্তরাঞ্চলে একটি গাড়ির সঙ্গে একটি ছোট বিমানের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। রোববার (২৮ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে।
দেশটির পুলিশ জানিয়েছে, ছোট বিমানটি দেশের উত্তরে স্পা শহরের একটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু প্রবল বাতাসের কারণে এটি সফলভাবে অবতরণ করতে পারেনি। পরিবর্তে, বিমানটি পাশের রাস্তায় পার্ক করা একটি গাড়ির সাথে বিধ্বস্ত হয়। এতে গাড়ি ও বিমান উভয়েই আগুন ধরে যায়।
স্থানীয় পুলিশ কমান্ডার জিন-মাইকেল লেজিউনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘দুর্ভাগ্যবশত, বিমানে থাকা দুই ব্যক্তি নিহত হয়েছেন। দেখে যা মনে হচ্ছে এটি একটি ব্যর্থ অবতরণ ছিল।’
বিমানের পাইলট জার্মানির নাগরিক। তার সঙ্গে থাকা অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের এ কমান্ডার।
স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়েছে, যে গাড়ির ওপর বিমানটি আছড়ে পড়েছে সেটির চালক গাড়ি পার্ক করে সিগারেট খেতে গিয়েছিলেন। দুর্ঘটনার সময় গাড়ির ভেতর না থাকায় তিনি প্রাণে বেঁচে যান।
বেলজিয়ামের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিগুলোতে দেখা যাচ্ছে, বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে চিকন কালো ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে এবং গাড়িটি পুরোপুরি ভষ্মিভূত হয়ে গেছে।
দুর্ঘটনাস্থলে গেছেন দেশটির পরিবেশ কর্মকর্তারাও। স্পার বিখ্যাত বোতলজাত পানিতে কোনো দূষণ যেন ছড়িয়ে না পড়ে সে বিষয়টি নিশ্চিত করবেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)