ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
অবাক এলাকাবাসি, এক মাথায় দুই মুখ ও চার চোখ বিশিষ্ট গরুর জন্ম
ময়মনসিংহের গৌরীপুরে দুই মুখ ও চার চোখ বিশিষ্ট একটি গরুর জন্ম হয়েছে। এলাকায় খবর ছড়িয়ে পড়লে নবজাতক গরুটিকে দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামজাও গ্রামের মৃত বশিরুদ্দিনের ছেলে আব্দুল মুত্তালিব মিয়ার গাভী দুটি মুখ ও চারটি চোখ বিশিষ্ট একটি দাগযুক্ত বাছুর প্রসব করে।
মোতালেব মিয়া বলেন, আমি দশ বছর আগে ৮ হাজার টাকা দিয়ে এই গরু কিনেছিলাম। এরপর চারটা গরু হয়েছে। এইবার এমন গরু জন্ম নিল। খবর এলাকায় ছড়িয়ে একনজর দেখার জন্য বাড়িতে ভিড় করছে। জন্ম নেয়ার গরুর দুইটি মাথা, চারটি চোখ, দুই মুখ, দুই কান ও চারটি পা রয়েছে। তবে, জন্ম নেয়ার পর থেকে সেটি দাড়াতে পারছে না। তবে, চামিচ দিয়ে মুখে তুলে খাবার খাওয়ানো হচ্ছে। গৌরীপুর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মফিজ উদ্দিন বলেন, গরুটি আমার হাতে প্রসব করানো হয়েছে।
ধারণা করা বাছুরটির মস্তিস্ক দুটি। তবে, মাথাটা জোড়া লাগানো হলেও মুখ দুটি, কান দুটি ও চারটি চোখ রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নাজিমুল ইসলাম বলেন, এটা সাধারণত জ্বিনগত ত্রুটি অথবা নির্দিষ্ট কোন ভিটামিন, মিনারেলের অভাব কিংবা গর্ভকালীন সময়ে কোন সংক্রামক রোগের কারণে এটা হতে পারে।
এটি শাহীওয়াল জাতের গাভী ক্রস গাভীর বাছুর। এটি বাঁচবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে খামারীকে বাছুরটিকে পর্যাপ্ত দুধ খাওয়ানের কথা বলা হয়েছে। তবে এমন বাছুর প্রসব খুব একটা দেখা যায় না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল