ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঝ-আকাশে বিমানে আগুন, জরুরি অবতরণ
মাঝ-আকাশে ইঞ্জিনে আগুন ধরে যাওয়ার পর জরুরি অবতরণে বাধ্য হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এটলাস এয়ারের একটি বোয়িং কার্গো বিমান। দেশটির মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই ওই বিমানে আগুন ধরে যায়। এটলাস এয়ারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের ক্রুরা সব ধরনের মানসম্মত পদ্ধতি অনুসরণ করে মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে এসেছেন। গত বৃহস্পতিবার গভীর রাতের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে এটলাস এয়ার। সামাজিক যোগাযোগামাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাঝ-আকাশে থাকাকালীন বিমানটির বাম পাশের পাখা থেকে আগুনের শিখা বেরিয়ে আসছে।
বিমান চলাচলের তথ্য সংরক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার বলছে, এটলাস এয়ারের বোয়িং ৭৪৭-৮ বিমানে ওই দুর্ঘটনা ঘটেছে। বোয়িংয়ের ৭৪৭-৮ বিমানটি চারটি জেনারেল ইলেকট্রিক জিইএনএস ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়। মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, মিয়ামির ফায়ার সার্ভিস বিভাগ বিমানের আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এই ঘটনায় কোনও হতাততের খবর পাওয়া যায়নি। মাঝ-আকাশে বিমানে আগুন ধরে যাওয়ার বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও বোয়িং, এফএএ এবং জেনারেল ইলেক্ট্রিক কর্তৃপক্ষের কেউই সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স।
এর আগে, গত ৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডের ওরিগনের বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ম্যাক্স-৯ বিমানের কাঠামোর একটি অংশ ভেঙে যায়। পরে বিমানটি জরুরি অবতরণ করতে বাধ্য হয়। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সাময়িকভাবে বোয়িংয়ের ১৭১টি বিমানকে গ্রাউন্ডেড করে রাখার নির্দেশ দেয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)