ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু অনন্ত ১৩ জন শিশু
চীনের মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশের একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। সরকারি সিনহুয়া নিউজ এজেন্সি শনিবার (২০ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামের ইংকাই স্কুলে আগুন লাগার ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিনহুয়ার বরাতে বলছে, শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে স্কুলে আগুন লেগে যায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রায় ৪০ মিনিট চেষ্ট চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং তার অবস্থা স্থিতিশীল।
সিনহুয়া জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ আগুনের সুত্রপাত নিয়ে অনুসন্ধান করছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রাবাসের এক স্টাফকে আটকও করা হয়েছে। হেনানের প্রধান শহর নানইয়াংয়ের সংলগ্ন ইয়ানসানপু গ্রামের এই স্কুলটি সম্পর্কে এখনও বিশেষ কোনো তথ্য জানা যায়নি। পাশাপাশি নিহতদের মধ্যে শিক্ষার্থীর সংখ্যা কত, সে সম্পর্কেও নিশ্চিত হতে পারেনি সিনহুয়া।
স্কুলটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছেন চীনা নেটিজেনদের একাংশ। দেশটির সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে এক নেটিজেন লেখেন, ‘এটা খুবই ভয়ঙ্কর। ১৩টি পরিবারের ১৩ জন নিমিষে শেষ হয়ে গেলো। এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের যথাযথ শাস্তি দেয়া না হলে মৃতদের আত্মা শান্তি পাবে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)