ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
হঠাৎ মাঝ আকাশে বিমানে আগুন, রহস্যজনক ভাবে বেঁচে ফেলেন সবাই
আমেরিকান কোম্পানি বোয়িং তাদের বিমান নিয়ে একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে। এ সময় তাদের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। তবে সৌভাগ্যক্রমে জরুরি অবতরণে প্রাণে বেঁচে যান বিমানের যাত্রীরা।
রয়টার্স জানিয়েছে, মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি এটলাস এয়ার বোয়িং ৭৪৭-৮ কার্গো বিমানটিতে আগুন ধরে যায়। উড়ন্ত বিমান থেকে আগুনের শিখা বের হতে থাকে। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অ্যাটলাস এয়ার এক বিবৃতিতে বলছে, উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে যায়। এ কারণে আগুন লাগতে পারে। তবে পাইলটের বুদ্ধিতে দ্রুত উড়োজাহাজটি মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এতে কারও তেমন কোনো ক্ষতি হয়নি।
তবে বৃহস্পতিবারের এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যেসব ভিডিও শেয়ার করা হয়েছে, সেগুলো এই উড়োজাহাজের কিনা– তা নিশ্চিত হওয়া যায়নি। বোয়িং ৭৪৭–৮ কার্গো উড়োজাহাজটিতে জেনারেল ইলেকট্রিক কোম্পানির জিএনএক্স ইঞ্জিন থাকে। এ ব্যাপারে বোয়িং, এফএএ ও জেনারেল ইলেকট্রিক কোম্পানি কোনো মন্তব্য করেনি।
উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ও সবাইকে উদ্ধার করে। তবে ওই উড়োজাহাজে মোট কতজন আরোহী ছিলেন তা এখন পর্যন্ত জানা যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)