ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ঐতিহ্যবাহী মাছের মেলায় ৭৫ কেজির বাঘাইড় মাছ, দাম লাখ টাকা
প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এই মেলার আয়োজন করে আয়োজকরা। এ মেলাকে ঘিরে পাইল ও আশপাশের গ্রামের সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বালতি মাছের মেলা দুইশত বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান। হবিগঞ্জ সদর উপজেলায় প্রতি বছরের মতো এবারও পাইল মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পইল বাজারের পাশে অবস্থিত মাঠে এ মেলার আয়োজন করা হয়।
সোমবার সকাল থেকে শুরু হওয়া মেলা চলবে মঙ্গলবার সকাল পর্যন্ত। পৌষ সংক্রান্তির এ মেলায় বোয়াল, বাঘাইড়, বড় আকৃতির আইড়, চিতল, গজার, রুই, কাতলসহ নানা প্রজাতির মাছ নিয়ে আসেন বিক্রেতারা। এছাড়া পুঁটি, চিংড়ি, কৈ, চাপিলা, চান্দা মাছ ওঠে ব্যাপক হারে। মেলাটির প্রধান আকর্ষণ মাছ হলেও এতে কৃষি উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, ভোগ্যপণ্য, আখ, শিশুদের খেলনাও পাওয়া যায়। পইলসহ আশপাশের গ্রামের মানুষ এ মেলাটিকে তাদের পূর্ব পুরুষের ঐতিহ্য বলে ধারণ করেন।
মেলায় এবার ৭৫ কেজি ওজনের সবচেয়ে বড় বাঘাইড় মাছটি নিয়ে এসেছেন আব্দুল খালেক নামে এক মাছ বিক্রেতা। মাছটি সুরমা নদীতে ধরে পড়ে। এর দাম হাঁকাচ্ছেন তিনি দেড় লাখ টাকা। মাছ বিক্রেতা আব্দুল খালেক জানান, দেড় লাখ টাকা দাম চাইলেও এক লাখ টাকা পেলে মাছটি বিক্রি করে দেবেন।
শাহজাহান মিয়া নামে অপর আরেক বিক্রেতা জানান, তিনি ২৬ কেজি ওজনের একটি কাতলাসহ বেশ বড় বড় মাছ নিয়ে মেলায় এসেছেন। বড় কাতলাটির দাম তিনি চাইছেন ৬০ হাজার টাকা। ৪০ হাজার টাকা পেলে তিনি সেটি বিক্রি করে দেবেন। জিলু মিয়া নামে এক মাছ বিক্রেতা বলেন, এখনও কেনাবেচা তেমন হয়নি। তবে রাতের বেলায় মাছ কেনাবেচা বাড়বে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল