ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
স্বামীর বিপক্ষে নির্বাচন করে জামানত হারালেন স্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার। এ নির্বাচনে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে জয়লাভ করেন। অপরদিকে তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে ১৬৯ ভোট পেয়ে জামানত হারিয়েছেন। সোমবার (৮ জানুয়ারি) গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা যায়, ওই নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে ৫ প্রার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আব্দুর রশীদ সরকার, জাতীয় সমাজতান্ত্রিক দলের মশাল প্রতীকে গোলাম মারুফ মনা, ন্যাশনাল পিপলস পার্টির আম প্রতীকে জিয়া জামান খান, ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবীর ও তার স্ত্রী মাসুমা আখতার ঈগল প্রতীকে লড়ছিলেন। এর আগে, জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি এমপি আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করলেও পরবর্তী আওয়ামী লীগ-জাতীয় পার্টির সমঝোতায় তার মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
এদিকে, রোববার (৭ জানুয়ারি) ওই নির্বাচনের বেসরকারি ফলাফলে শাহ সরোয়ার কবীর ট্রাক প্রতীকে ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশীদ সরকার লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। গাইবান্ধা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী নাহিদ রসুল বলেন, নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী ভোট কাস্টিংয়ের আট ভাগের একভাগে ভোট কম পাওয়ায় গাইবান্ধা-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম মারুফ মনা, জিয়া জামান খান ও নবনির্বাচিত এমপি শাহ সরোয়ার কবীরের স্ত্রী মাসুমা আখতারের জামানত বাজেয়াপ্ত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল