ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
নতুন বছরের শুরুতে শৈত্যপ্রবাহ-তাপমাত্রা যেমন থাকতে পারে
ডিসেম্বরে দেশের কোথাও শৈত্যপ্রবাহ ছিল না। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শীতের তীব্রতা ততটা ছিল না। গত এক মাসে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টি হয়েছে। তবে জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক হয়। সেখানে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই পূর্বাভাস দেয় বিশেষজ্ঞ কমিটি। বৈঠকে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, জানুয়ারিতে দেশে স্বাভাবিকের থেকে কিছুটা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই।
জানুয়ারি মাসে দেশে এক থেকে দুটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি হতে পারে।
এছাড়াও বলা হয়েছে, জানুয়ারি মাসে দেশের উত্তর, পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা বা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের জন্য সদ্য শেষ হওয়া ডিসেম্বরে সার্বিকভাবে দেশে স্বাভাবিকের থেকে বৃষ্টিপাত ১৫২ শতাংশ বেশি হয়েছে। ডিসেম্বরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ০ দশমিক ৭ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর গড় তাপমাত্রা ছিল ১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল