ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বছরের প্রথম দিনে জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প, ব্যাপক সুনামির আশঙ্কা
জাপানে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১ জানুয়ারি) দেশের পশ্চিমাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, ইশিকাওয়া অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। আল জাজিরার খবর
ভূমিকম্পের পরই ইশিকাওয়া অঞ্চলে একটি সুনামির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ওই এলাকার লোকদের উঁচু অঞ্চলে আশ্রয় নিতে বলা হয়েছে। জাপানের টেলিভিশন এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ১০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।
এর প্রভাবে ইশিকাওয়ার ওয়াজিমা শহরে ৩.৩ ফুটের বেশি উচ্চতার সুনামি আঘাত হানতে পারে। এছাড়া এ অঞ্চলে আবারও ভূমিকম্প হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। তবে জাপানের আবহাওয়া এজেন্সি ধারণা করছে, সুনামির টেউয়ের উচ্চতা ১৬.৫ ফুট হতে পারে এবং এটি নোটো পর্যন্ত পৌঁছাতে পারে।
ভূমিকম্পের কারণে জাপানের রাজধানী টোকিওর আশপাশের ভবনগুলো দুলতে থাকে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাপানের কানসাই ইলেকট্রিক জানিয়েছে, ভূমিকম্প এলাকায় পারমাণবিক কেন্দ্রে কোনো অস্বাভাবিকতা ধরা পড়েনি।
তবে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পের কারণে সমুদ্রের অনেক অংশের পানি বৃদ্ধি পেয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)