ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সুখবর ২৫ বছরের আগে বিয়ে করলেই নগদ অর্থ পুরস্কার
সন্তান ধারণকে উৎসাহিত করার জন্য প্রণোদনা দিচ্ছে চীন। কারণ জন্মহার আশঙ্কাজনক হারে কমছে সেখানে। গত ৬০ বছরে এই প্রথম চীনের জনসংখ্যার হার কমেছে। ফলে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। দেশটির ঝেজিয়াং প্রদেশের চাংশান কাউন্টি জানিয়েছে, ২৫ বছর বয়সের আগে বিয়ে করলে মেয়েদের প্রণোদনা দেওয়া হবে। সেই প্রণোদনার একটি রূপ হল নগদ পুরস্কার। খবর রয়টার্সের
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে- চ্যাংশান কাউন্টির যেসব তরুণী ২৫ বছর হওয়ার আগেই বিয়ে করবেন, তাদের চীনা মুদ্রায় ১০০০ ইউয়ান নগদ পুরস্কার দেওয়া হবে। চ্যাংশান কাউন্টি অফিস এরই মধ্যে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূলত যথাসময়ে বিয়ে এবং দ্রুত সন্তান নেওয়াকে উৎসাহিত করতে এ পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে যাদের এরই মধ্যে সন্তান রয়েছে, তাদেরও প্রণোদনা দেওয়া হবে।
এ অবস্থায় দেশটির তরুণ সমাজকে বেশি বেশি সন্তান জন্মদানে উৎসাহিত করতে সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে দেশটিতে বিয়ে, পরিবার পরিচালনা এবং সন্তান লালন-পালনে খরচ অনেক বেশি হওয়ায় তরুণদের মধ্যে বিয়ের প্রতি অনাগ্রহ বাড়ছে। দেশটির আইন অনুসারে ছেলেরা ২২ এবং নারীদের ক্ষেত্রে ২০ বছর হলেই বিয়ে করতে পারবেন। কিন্তু বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দেশটিতে বিয়ের প্রবণতা ক্রমেই কমছে, যার ফলে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হার কোনোভাবেই বাড়ানো সম্ভব হচ্ছেনা।
চীন সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটিতে ১৯৮৬ সালের পর সবচেয়ে কম বিয়ে হয়েছে ২০২২ সালে। সেই বছর চীনে মাত্র ৬৮ লাখ বিয়ে হয়েছে, যা আগের বছর অর্থাৎ ২০২১ সালের তুলনায় ৮ লাখ কম। বিয়ে কমে যাওয়ার প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যা বৃদ্ধির হারের ওপরও। আগের বছরে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সবচেয়ে কম ১.০৯ শতাংশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)