ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
পরকীয়া ধরা পড়ে সম্পর্ক ভাঙছে পিকে-শাকিরার
কাতালান দৈনিক এল পিরিওদিকো দাবি করেছে, এক সপ্তাহ ধরে নাকি পিকে আলাদা থাকছেন। তিনি বার্সেলোনায় কায়ে মুনতানের অঞ্চলে একা একা ক্লাব সতীর্থ রিকে পুচ ও বন্ধুবান্ধবের সঙ্গে জমিয়ে পার্টি করছেন। কিন্তু খবর, বাসা ছেড়ে বার্সায় বন্ধুদের সাথে সময় কাটানোর কারণ ভিন্ন। পার্টিতে পিকেকে অন্য নারীর সাথে ধরে ফেলেছিলেন শাকিরা। ফলে ভোর তিনটা পর্যন্ত বাইরে কাটাতে হয়েছে পিকেকে। যে কারণে আলাদা থাকার সিদ্ধান্তও নিয়েছেন দুজনে। সদ্যই প্রকাশিত শাকিরার ‘তে ফেলিসিটো’ শিরোনামের গানে যেটির বহিঃপ্রকাশ ঘটেছে।
যেই গানের লাইনের অর্থগুলো এমন, ‘তোমাকে সম্পূর্ণ করতে আমি টুকরো টুকরো হয়েছি; তারা আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি কর্ণপাত করিনি। বুঝতে পেরেছিলাম তুমি মিথ্যা; আমাকে দুঃখিত বলো না। এটি আন্তরিক বলে মনে হলেও আমি তোমাকে ভালো করেই জানি এবং জানি যে তুমি মিথ্যা বলছ।’
‘তোমাকে অভিনন্দন জানাই, তুমি অনেক ভালো অভিনয় করো, কোনো সন্দেহ নেই তাতে; এই ভূমিকা অব্যাহত রেখো, তোমাকে এতে ভালো মানিয়েছে। তবে আমি সস্তা দর্শক নই। দুঃখিত, আমি সেই মোটরসাইকেলটি আর চালাই না; আমি দুমুখো মানুষ সহ্য করতে পারি না। তোমার জন্য হাতে আগুন ধরিয়ে দিতাম, এখন সেই তুমি যে কারোর মতো আচরণ করো। তোমার ক্ষত আমার চামড়া খুলে দেয়নি, কিন্তু তুমি আমার চোখ খুলে দিয়েছ।’
‘তোমার জন্য কান্না করে আমার চোখ লাল হয়ে গেছে; এখন দেখা যাচ্ছে তুমি দুঃখিত। এটি আন্তরিক শোনাচ্ছে, কিন্তু আমি তোমাকে ভালোভাবে জানি এবং জানি তুমি মিথ্যা বলছ। তোমাকে অভিনন্দন জানাই, তুমি খুব ভালো অভিনয় করেছ।’
প্রেমিকার কাছে ধরা খাওয়ার পর ৩৫ বছরের পিকে নাকি এখন উদ্দাম জীবন যাপন করছেন। প্রতিদিনই বিভিন্ন নারী সঙ্গীকে নিয়ে পার্টি করছেন, চলছে রাত্রিযাপনও। গত মার্চের পর পিকেকে নিয়ে সোশ্যাল সাইটে কোনো পোস্ট করেননি ৪৫ বছর বয়সী কলম্বিয়ান শিল্পী শাকিরা। অন্যদিকে পিকেও বেশ কিছুদিন ধরেই সোশ্যাল সাইটে শাকিরাকে নিয়ে কোনো পোস্ট করছেন না। সব মিলিয়ে দুই ভুবনের দুই তারকার এই সম্পর্ক ভাঙার ইঙ্গিত দিয়েছে এল পিরিওদিকো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল