ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
৪ দিনে আয়ের রেকর্ড করলো ‘কেজিএফ ২’
সেই অনুমান ভুল হয়নি। গত ১৪ এপ্রিল ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ মুক্তি পেয়েছে। আর মাত্র চারদিনেই এটি আয় করে নিয়েছে ৬০০ কোটি টাকারও বেশি! বক্স অফিসে অবিশ্বাস্য রকমের ব্যবসা করছে ‘কেজিএফ ২’। মুক্তির প্রথম দিন এটি আয় করে ১৬৫ কোটি ৫০ লাখ রুপি। এরপরের তিনদিনে যথাক্রমে আয় ১৩৯ কোটি ২৫ লাখ, ১১৫ কোটি ৮ লাখ ও ১৩২ কোটি ১৩ লাখ রুপি। চারদিন শেষে বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৫৫১ কোটি ৮৩ লাখ রুপি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬২২ কোটি।
হিন্দি ভার্সনে রীতিমতো ইতিহাস গড়ছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রথম দিনেই অতীতের সমস্ত রেকর্ড ভেঙে ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করে। চারদিন শেষে হিন্দি ভার্সনে সিনেমাটির আয় ২০০ কোটির কাছাকাছি। এর আগে হিন্দিতে চারদিনে সর্বোচ্চ আয় ছিল ‘বাহুবলী ২’ সিনেমার। সেটি আয় করেছিল ১৬৮ কোটি। তখন অনেকেই ভেবেছিল, এই রেকর্ড সহজে কেউ ভাঙতে পারবে না। কিন্তু ‘কেজিএফ ২’ অবলীলায় ‘বাহুবলী ২’কে টপকে শীর্ষে চলে গেলো।
বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা জানান, ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বিশ্বব্যাপী আয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘কেজিএফ: চ্যাপ্টার ২’। প্রথম স্থানে রয়েছে হলিউডের ‘ফ্যান্টাস্টিক বিস্ট’। বলাই বাহুল্য, ভারতের একটি আঞ্চলিক সিনেমা হয়েও কেজিএফ টক্কর দিচ্ছে হলিউডকে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘কেজিএফ: চ্যাপ্টার ১’। কন্নড় ভাষার সিনেমাটি তাক লাগিয়ে দেয় সবাইকে। তখন থেকেই এর দ্বিতীয় পর্বের জন্য মুখিয়ে ছিল দর্শকরা। অবশেষে সেটা মুক্তি পেলো। বিশ্বব্যাপী ১০ হাজারের বেশি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে এটি। ‘কেজিএফ’ নির্মাণ করেছেন প্রশান্ত নীল। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কন্নড় তারকা যশ। তার সঙ্গে আরও আছেন শ্রীনিধি শেঠি, সঞ্জয় দত্ত, রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল