ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
অভিনয়ে নাম লেখাচ্ছেন ভারতে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি
পৃথিবী জুড়ে থাকা কোটি ক্রিকেট ভক্তের কাছে খুবই জনপ্রিয় একটি নাম মহেন্দ্র সিং ধোনি। উইকেটের পিছনে গ্লাভস পরে কিংবা উইকেটের সামনে ব্যাট হাতে দাঁড়িয়ে তিনি বরাবরই জন্ম দিয়ে গেছেন অনবদ্য সব মহাকাব্যের৷ ভারত জাতীয় ক্রিকেট দলের হয়ে প্রায় সবগুলো আন্তর্জাতিক শিরোপা উঁচিয়ে ধরা এই মহারথী ক্রিকেট বিশ্বে পরিচয় লাভ করেছেন ‘ক্যাপ্টেন কুল’ হিসেবেও৷
ভারতের ঝাড়খণ্ডের ছোট্ট শহর রাঁচি এলাকা থেকে উঠে এসে বিশ্ব ক্রিকেট কাঁপানো মহেন্দ্র সিং ধোনি নিজেই একটা সিনেমার গল্প৷ তার জীবনকাহিনী নিয়ে বেশ আগেই সিনেমাও বানানো হয়েছে বলিউডে৷ নিজেও নিয়মিত কাজ করে গেছেন বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনে৷ আর এবার সেই ধোনি পেশা পাল্টিয়ে পুরোদস্তুর হয়ে যাচ্ছেন পেশাদার অভিনেতা। ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজার নিশ্চিত করেছে সেই খবর৷
বুধবার নিজের ফেসবুক পেজে একটি প্রোমো ভিডিও আপলোড করেছেন ধোনি। সেই ভিডিওতে তাকে বলতে শোনা গেছে, ‘নতুন যুগের গ্রাফিক নভেল অথর্বের ‘ফার্স্ট লুক’। আমি খুশি এটি সবার সামনে তুলে ধরতে পেরে।’
জানা গেছে, রমেশ তামিলমানির রচনায় ধোনি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ‘অথর্ব’ নামক ওয়েব সিরিজটি৷ এই সিরিজের নাম ভুমিকায় অভিনয় করবেন ভারতের সাবেক এই কিংবদন্তি অধিনায়ক।
ধোনি এন্টারটেনমেন্টের ব্যানারে এর আগে নির্মিত হয়েছে ‘রোর অব দ্য লায়ন’ নামক ডকুমেন্টারি সিরিজ৷ এই প্রযোজনা প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন মহেন্দ্র সিং ধোনির স্ত্রী সাক্ষী ধোনি। তিনি কথা বলেছেন ‘অথর্ব’ সিরিজের দৃশ্যপট নিয়েও৷
সাক্ষী বলেছেন – ‘পৌরাণিক ঘটনার উপরে তৈরি এই কাহিনি। এক রহস্যময়ের যাত্রাকাহিনির বর্ণনা যেখানে রয়েছে। জগতসংসারের নানা দিক তুলে ধরা যেতে পারে এই সিরিজের মাধ্যমে। ফিল্মের চেয়ে ওয়েব সিরিজই সঠিক মঞ্চ হবে বলে আমাদের মনে হয়েছে।‘
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল