ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
থাইল্যান্ডে মাঝ সমুদ্রে মাছ ধরছেন মনির খান ভিডিওসহ
মনির খান প্রায় পাঁচ মিনিটের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমি শুধু শিল্পী নই’। ভিডিওতে তাকে দেখা যায়, ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরছেন। আর তাদের সঙ্গে রয়েছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও বাংলাদেশি কয়েকজন শুভাকাঙ্ক্ষী। আর ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন প্রিয় শিল্পীকে।
মনির খান ব্যাংকক থেকে একটি দেশের গণমাধ্যমকে বলেন, গত ১৬ ডিসেম্বর ব্যাংককে একটি শো ছিল আমার। শো শেষ করে এখানে ঘুরে বেড়াচ্ছিলাম। এর মধ্যে গীতিকার লিটন শিকদার ভাই বললেন, গালফ অব থাইল্যান্ডে বিকেল ৩টা থেকে ৫/৬টা পর্যন্ত প্রচুর মাছ পাওয়া যায়। এ কারণে শখের বশে জাল নিয়ে বের হই আমরা।
এই শিল্পী উচ্ছ্বাসের সঙ্গে বলেন, শুরুতে ভেবেছিলাম মাছ পাব কি, পাব না। কিন্তু না, হতাশ হতে হয়নি। মাছগুলো খুব বেশি বড় না হলেও বেশ ভালোই মাছ পেয়েছি। এক ঝাঁকেই অন্তত ৬/৭ কেজি মাছ উঠেছে। জালের প্রতিটি ঘরেই মাছ ছিল।
‘অঞ্জনা’ খ্যাত শিল্পী বলেন, আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোট বেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি (ক্ষ্যাপা) জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বুঝানো সম্ভব না। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি।
শিল্পী বলেন, ব্যস্ততা আর পরিবেশের কারণে দিনগুলো হারিয়ে গেলেও অভ্যাস তো রয়ে যায়। গ্রামে বেড়ে ওঠা ছেলে আমি। মা, মাটি, গ্রাম-বাংলার প্রতি টান রয়েছে। তাই সময় ও সুযোগ পেলে সেই পুরোনো দিনগুলোয় ফিরে যাওয়ার চেষ্টা করি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল