ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশকে হারানোর পরও যা বললেন: বাবর
ইনজুরির কারণে এই টেস্টের স্কোয়াডে রাখা হয়নি তামিম ইকবালকে। পরের টেস্টেও খেলার সম্ভাবনা নেই এই অভিজ্ঞ ওপেনারের। একই কারণে দলে নেই আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের পেস বোলিং ইউনিটেও লেগেছে ইনজুরির ছোয়া। পুরো টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন পেসার তাসকিন আহমেদ। এদিকে এই টেস্টের ঠিক দিন দুয়েক আগে আনুষ্ঠানিকভাবে সাদা পোশাকের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এর ফলে পঞ্চপান্ডবের মধ্যে কেবল মুশফিকুর রহিমই থাকছেন চট্রগ্রাম টেস্টে। অভিজ্ঞদের অনুপস্থিতিতে কিছুটা হলেও ভুগবে বাংলাদেশ। তবে বাবর মনে করেন, নিজেদের চেনা কন্ডিশনে বাংলাদেশ দলে যারাই খেলুক, ম্যাচ জেতা সহজ হবে না। তামিম-সাকিবহীন বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই হিসেবেই দেখছেন পাকিস্তানের অধিনায়ক।
বাবর বলেন, ‘বাংলাদেশ ঘরের মাঠে খেলছে। স্বাগতিকদের দলে অভিজ্ঞ বা তরুণ যারাই খেলুক কন্ডিশন সম্পর্কে তাদের ধারণা আছে। আমাদের কন্ডিশন বুঝতে হবে এবং পারফর্ম করতে হবে। জয়ের জন্য বাংলাদেশ কঠিন প্রতিদ্বন্দ্বী।’ অভিজ্ঞ আর তারুণ্যে মিশেলে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে পাকিস্তান। ম্যাচের আগের দিন ১২ সদস্যের দল ঘোষণা করার মতো সাহস দেখেই অনুমান করা যায় কতটা
আত্মবিশ্বাসী বাবরের দল। এই টেস্ট সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ তাই সে দিকেও নজর রাখছেন পাকিস্তান অধিনায়ক। বাবর বলেন, ‘বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে আমাদের দল এখন ভারসাম্যপূর্ণ। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো কিছু করতে চাই কারণ আমরা এই বছরের শুরু থেকে ধারাবাহিক ভালো খেলছি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের