ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান সিরিজের স্কোয়াডে কপাল খুলল যাদের
টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা লিটন দাস ও সৌম্য সরকার বাজে পারফরম্যান্সের কারনে ছিটকে গেছেন পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে। অন্যদিকে সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের দলে না থাকা ছিল সহজ সমীকরণ। কেননা ইনজুরির ভার বয়ে বেড়াচ্ছেন তারা।
অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে টেস্ট সিরজের জন্য পরিকল্পনার অংশ হিসেবে রাখা হলেও টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। সেই সাথে পেসার রুবেল হোসেনকেও বিবেচনা করা হয়নি টি-টোয়েন্টি সিরিজের জন্য।
হাফ ডজন ক্রিকেটারের দলে না থাকায় সুযোগ এসেছে তরুণ ও পরীক্ষিত ক্রিকেটারদের। যেখানে আলোচিত ব্যাটসম্যান ইয়াসির আলি রাব্বির অভিষেক হতে পারে এমন ইঙ্গিতও মিলেছে প্রধান নির্বাচন মিনহাজুল আবেদিন নান্নুর কথায়।
অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিশ্বকাপ জেতা অধিনায়ক আকবর আলিও জাতীয় দলে সুযোগ পেয়েছেন প্রথমবার। শহিদুল ইসলাম ও টেস্ট ক্রিকেটের পরিচিত মুখ সাইফ হাসানের মধ্যে শহিদুল ইসলাম এর আগে শ্রীলঙ্কা সিরিজের প্রাথমিক স্কোয়াডেও ডাক পেয়েছিলেন। তবে সাদা পোশাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সাইফকেও সংক্ষিপ্ত ফরম্যাটে বাজিয়ে দেখতে এবার ডাকা হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
একাদশে কারা সুযোগ পাবেন সেটা হয়তো ঠিক করবে টিম ম্যানেজমেন্টই। তবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে গিয়ে তরুণ সেনানীরা দলকে কতটা সাফল্য এনে দিতে পারেন সেটা বলে দিবে সময়ই।
এক নজরে দেখে নেয়া যাক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, ইয়াসির আলী চৌধুরী, শহিদুল ইসলাম, আকবর আলী (উইকেটরক্ষক)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের