ঢাকা, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
মৃত্যুর একযুগ পর মুক্তি পাচ্ছে মান্নার শেষ সিনেমা
২০০৫ সালে মুক্তিযুদ্ধভিত্তিক ‘লীলামন্থন’ শিরোনামে সিনেমাটির শুটিং শুরু করেন মান্না। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকতেই ২০০৮ সালে নায়কের মৃত্যু হয়।
জাহিদ হোসেন বলেন, ‘এটা একটি যৌনকর্মীদের বাড়ির গল্প। এখানে প্রত্যেকের আলাদা একটি কাহিনি আছে। মুক্তিযুদ্ধের সময় এই বাড়িটি কীভাবে যুদ্ধে ঢুকে পড়েছিল তা-ই উঠে আসবে এই সিনেমার গল্পে।’
সিনেমাটি ২০১১ সালে সেন্সর বোর্ডে জমা পড়ে। কিন্তু নামের কারণে দীর্ঘ সময় এটি আটকে ছিল। অবশেষে নাম বদলে ‘জীবনযন্ত্রণা’ নামে প্রদর্শনের অনুমতি পেয়েছে মান্না অভিনীত শেষ সিনেমা। নির্মাতা জানান, শিগগিরই সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন তারা।
এতে মান্না ছাড়াও অভিনয় করেছেন মৌসুমী, পপি, শাহনূর, মুক্তি, দীঘি, বাপ্পারাজ, আলীরাজ, আনোয়ারা, শহিদুল আলম সাচ্চু, মিশা সওদাগর প্রমুখ।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি মারা যান চিত্রনায়ক মান্না। তার মৃত্যুর ১৩ বছর পর প্রেক্ষাগৃহে আসছে তারই অভিনীত এই সিনেমাটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- এইমাত্র পাওয়া : বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে নতুন ঘোষণা
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- মিলছে কি বিশ্বকাপের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন হবে যে দল