ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যে কৌশলে বিসিবিকে ‘ফাঁদে’ ফেলেছেন ডমিঙ্গো
দেশের ক্রিকেটপ্রেমীরাও এই কোচের ওপর ক্ষুব্ধ। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার পর সেই ক্ষোভ আরও বেড়েছে। বিসিবিও কোচ বিদায় করার উপায় খুঁজছে। কিন্তু কাজটা এত সহজ নয়। কারণ ডমিঙ্গোর ফাঁদে পা দিয়েছে বিসিবি।
২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়ার পরও স্টিভ রোডসকে বাদ দেওয়া হয়েছিল। যদিও রোডস বেশ ভালো কোচই ছিলেন। এদিকে ডমিঙ্গো সম্ভবত নিজের ভাগ্যলিপি অনুমান করেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একটা চাল চালেন। তিনি বিসিবির কাছে দাবি করেন, অস্ট্রেলিয়ার তাসমানিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন। তাই বিশ্বকাপে আগে হয় তার চুক্তি নবায়ন করতে হবে দুই বছরের জন্য; নয়তো তিনি নতুন চাকরিতে যোগ দেবেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগমুহূর্তে এমন কথা শুনে বিসিবি কর্তারা চিন্তায় পড়ে যান। এর মাঝেই মিরপুরে পরপর দুটি সিরিজ জয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বিশ্বকাপের আগেই বিসিবি ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করে ডমিঙ্গোর সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করে ফেলে। চুক্তিতে স্পষ্ট লেখা আছে, ‘প্রথম এক বছরে বিসিবি ডমিঙ্গোকে বরখাস্ত করতে চাইলে কিংবা তিনি চাকরি ছাড়তে চাইলে সেই সময় থেকে এক বছর হওয়া পর্যন্ত যত মাস বাকি থাকবে, সেই মাসের বেতনের অঙ্ক বুঝিয়ে দিতে হবে।’
অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডকে সিরিজ হারানোর আনন্দে বিসিবি ডমিঙ্গোর এই শর্তেও রাজি হয়ে যায়। নতুন চুক্তি অনুযায়ী ডমিঙ্গোর মাসিক বেতন হবে প্রায় ১৭ হাজার ডলার। অর্থাৎ, এখন ডমিঙ্গোকে বাদ দেওয়া হলে বিসিবি ১ বছরের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য থাকবে। যার পরিমাণ ২ লাখ ডলার। ডমিঙ্গো নিজে থেকে ছাড়তে চাইলেও একই পরিমাণ টাকা দিতে হবে। বিসিবির যে সর্বশেষ অবস্থান, তাতে ভালো কোনো কোচ এনে জরিমানা দিয়ে হলেও ডমিঙ্গোকে বিদায় করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)