ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন
সেমির দৌড়ে টিকে থাকতে হলে আজকের ম্যাচ বাংলাদেশকে জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
সাকিব আল হাসান ছিটকে যাওয়ায় এ ম্যাচে বাংলাদেশ দলে এক পরিবর্তন নিশ্চিত ছিল। তার জায়গায় নেয়া হয়েছে আরেক বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে। এছাড়া মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকেছেন শামীম পাটোয়ারি।
সেমিফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে থাকলেও পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় বাংলাদেশ ক্রিকেট দল। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-২০ ফরম্যাটে ছয়টি ম্যাচ খেলে সবকটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের খরা কাটাতে ২০১৭ সালের পর প্রথমবারের মতো টেম্বা বাভুমার দলের মুখোমুখি হবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, শামীম পাটোয়ারি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, তাসকিন আহমেদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের