ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
টি টোয়েন্টি বিশ্বকাপে নতুন ইতিহাস নাইম মুশফিকের
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশ দলের ইনিংস উদ্বোধন করতে নামেন লিটন দাস ও নাইম শেখ। এই দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে ৪০ রান জড়ো করার পর ১৬ বল মোকাবেলায় ১৬ রান করে সাজঘরের পথ ধরেন লিটন দাস।
ব্যাট হাতে এদিন সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও। ৭ বল মোকাবেলায় ১০ রান করেই চামিকা করুনারত্নের বলে সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ৫৬ রানে ২ উইকেট হারালেও ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন নাইম শেখ। লঙ্কান বোলারদের উপর স্ট্রিমরোলার চালান অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সাথে নিয়ে।
ইনিংসের ১৭ ওভারের প্রথম বলে বিনুয়া ফার্নান্দোর বলে ক্যাচ আউট হবার আগে ৪৩ বল মোকাবেলায় অর্ধশতক পূর্ণ করা নাইমের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬২ রান। তার এই ইনিংসে ছিলো ৬টি চারের মার। বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অর্ধশতকের দেখা পেলেন নাইম।
অন্যদিকে নাইমকে হারিয়েও ব্যাট হাতে তাণ্ডব অব্যাহত রাখেন মুশফিকুর রহিম। মাত্র ৩২ বলে অর্ধশতক পূর্ন করা এই ব্যাটসম্যান শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৭ বলে ৫৭ রান করে। তার এই ইনিংসে ছিল ২টি ছক্কা ও ৫টি চার।
নাইম-মুশফিকের দুর্দান্ত এই ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ থামে ১৭১ রানে।
এক নজরে দুই দলের একাদশ
বাংলাদেশঃ লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, নাসুম আহমেদ এবং মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কাঃ কুশল পেরেরা, পাথম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, বিনুয়া ফার্নান্দো, লাহিরু কুমারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)