ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের দলের যে কান্ড দেখে পুরাই হতবাক তামিম
ক্যারিয়ারের বেশিরভাগ সময় চারে খেললেও ওমানের বিপক্ষে দেখা গেল একেবারে ভিন্ন চিত্র। যেখানে আটে ব্যাট করেছেন মুশফিক। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয়বারের মতো আটে ব্যাট করতে দেখা গেছে তাঁকে। মুশফিককে আটে ব্যাট করতে দেখে হতাশ হয়েছেন তামিম ইকবাল।
এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির লাইভে তামিম বলেন, ‘আমি এখনও বলছি মুশফিকুর রহিম মুশফিকুর রহিমই। সে আপনার দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।
এটা নিয়ে কোনো সন্দেহ নেই। যেকোনো পরিস্থিতিই হোক না কেন আপনার ৪/৫ পাঁচের ব্যাটারের ওপর আস্থা রাখতে হবে।’ বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘আমার চোখে মুশফিক এমন একজন ব্যাটার যে থিতু হতে ৬-৭ বল খেলবে। ওই ৭-৮ বল সে সিঙ্গেল খেলে।
কিন্তু সে যখন থিতু হয় বাংলাদেশে আমি আর কোনো ব্যাটার দেখি না যে তার চেয়ে ভালো স্লগ করতে পারে। এটা আমি মনে করি। তাকে ৮ নম্বরে দেখাটা হতাশাজনক।’
মুশফিক ছাড়াও প্রায় পুরো ব্যাটিং অর্ডারে পরিবর্তন করেছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসানকে প্রতিনিয়ত তিনে দেখা গেলেও এদিন তাঁর জায়গায় ব্যাটিং করেছেন শেখ মেহেদি।
এদিন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকেও সাতে ব্যাটিং করতে দেখা গেছে। নুরুল হাসান সোহানকে প্রতিনিয়ত সাত কিংবা আটে দেখা গেলেও ওমানের বিপক্ষে পাঁচে ব্যাটিং করেছেন তিনি। ছয়ে দেখা গেলে তরুণ আফিফ হোসেন ধ্রুবকে।
বাংলাদেশের ব্যাটিং অর্ডারের এমন পরিবর্তন দেখে তামিম অবাক হলেও বাঁহাতি ওপেনার মনে করেন, কোনো নির্দিষ্ট কারণে এমন পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট। তামিম বলেন, ‘অবাক হয়েছি কিন্তু আমি ডাগ আউটে ছিলাম না তাই উনাদের মাথায় কি চলছে এটা বলা কঠিন।
আমি যেহেতু ক্রিকেট খেলি তাই আমি জানি মাঝে মাঝে কিছু সিদ্ধান্ত নেয়া হয় নির্দিষ্ট কোন জিনিস চিন্তা করে। আমি জানি এটা করার কারণ রয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)