ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পয়েন্ট টেবিলে একলাফ বাংলাদেশের দেখে নিন সর্বশেষ তালিকা
বাংলাদেশের সুপার টুয়েলভ পর্ব নিশ্চিত হলেও এখনও বাকি রয়েছে আরও এক দল। ওমান এবং স্কটল্যান্ডের ম্যাচের ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় দল নির্ধারিত হবে সুপার টুয়েলভ পর্বের। বাংলাদেশ বনাম পাপুয়া নিউগিনির ম্যাচ শেষে দেখে নেয়া যাক ‘গ্রুপ-বি’ এর পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা।
৩ ম্যাচের মধ্যে ২টিতে জয় নিয়ে বাংলাদেশ দলের বর্তমান পয়েন্ট ৪। টেবিলের শীর্ষে অবস্থান করা টাইগাররা রানরেটেও এগিয়ে আছে বাকি দলগুলো থেকে।
পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে বাংলাদেশকে প্রথম ম্যাচে হারিয়ে দেয়া স্কটল্যান্ড। দুই ম্যাচের মধ্যে দুটিতেই জয় তুলে নিয়েছিল স্কটিশরা। তাই তাদের নামের পাশে রয়েছে ৪ পয়েন্ট। তবে বাংলাদেশের সমান পয়েন্ট থাকলেও রানরেটে বাংলাদেশ থেকে পিছিয়ে থাকার কারনে স্কটল্যান্ড রয়েছে দুই নম্বরে।
টেবিলের তিন নম্বরে অবস্থান করছে স্বাগতিক দেশ ওমান। নিজেদের প্রথম দুই ম্যাচের মধ্যে পাপুয়া নিউগিনির বিপক্ষে জয় পেলেও বাংলাদেশের বিপক্ষে হেরেছে তারা। তাদের ঝুলিতে এখন রয়েছে ২ পয়েন্ট। স্কটল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে ওমানের সম্ভাবনা রয়েছে সুপার টুয়েলভ পর্বে যাওয়ার।
এদিকে টেবিলের তলানিতে থেকেই নিজেদের প্রথম বিশ্বকাপ মিশন শেষ করল পাপুয়া নিউগিনি। তিন ম্যাচের কোনোটিতেই জিততে না পারা নিউগিনির নামের পাশে কোনো পয়েন্ট নেই। ফলে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে তাদেরকে।
উল্লেখ্য, আজকে (২১ অক্টোবর) ওমান ও স্কটল্যান্ডের মধ্যকার লড়াই দিয়ে শেষ হচ্ছে ‘গ্রুপ-বি’ এর ম্যাচ। এরপর ‘গ্রুপ-এ’ থেকে দুই দল সুপার টুয়েলভের জন্য চূড়ান্ত হলেই মাঠে গড়াবে সুপার টুয়েলভ পর্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ঝামেলা ছাড়াই মোবাইলে দেখুন আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন এখানে Live
- ১০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 35 মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- 20মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ৪৩মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)