ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
আজকের ম্যাচে যে দুই টাইগারকে দলে চান আতাহার আলি খান
প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টাইগাররা হেরেছিল মাত্র ৬ রানে। শেষের দিকে গিয়ে স্কটিশদের বিপক্ষে ম্যাচে জয়ের কাছে পৌঁছাতে পারলেও প্রথম থেকেই টাইগারদের ব্যাটিং ছিল খাপছাড়া। ওপেনিং জুটিতে ব্যর্থ হওয়া সৌম্য সরকার ও লিটন দাসের পর সাকিব-মুশফিকের ধীর গতির ব্যাটিং যেন আরও পিছিয়ে দিচ্ছিলো দলকে। যা আর কাটিয়ে উঠতে পারেনি গোটা দল।
স্কটিশদের বিপক্ষে এমন হারের পর সুপার টুয়েলভ পর্বের দৌড়ে পিছিয়ে পড়া বাংলাদেশ দলের সামনে এবার স্বাগতিক ওমান। তাদেরকে হারাতে পারলে ও পাপুয়া নিউগিনিকে হারাতে পারলে তবেই কেবল সম্ভাবনা রয়েছে মূল পর্বে যাওয়ার।
এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে এভাবে ম্যাচ হারের পর ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে অন্তত দুইটি পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন দেশের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলি খান। তার মতে ওমানের বিপক্ষে ওপেনিং পজিশনে নাইম শেখকে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বোলিং বিভাগেও একজন স্পিনার যুক্ত করা উচিত। এক্ষেত্রে তার সেরা পছন্দের তালিকায় রয়েছেন নাসুম আহমেদ।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় আতাহার আলি খান আশা প্রকাশ করেন টাইগাররা সুপার টুয়েলভ পর্বে খেলবে। তিনি বলেন, ‘’আমাদের সবারই মন ভাঙ্গা! তবে আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশের সুযোগ আছে সুপার টুয়েলভে যাওয়ার। ইনশাআল্লাহ আমরা সুপার টুয়েলভে যাব। তবে আমি বাংলাদেশের একাদশে কিছু পরিবর্তন দেখতে চাই।”
একাদশে দুটি পরিবর্তনের কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘’সৌম্য সরকার-এর জায়গায় নাঈম শেখকে দেখতে চাইবো। আমি এখনো বুঝতে পারছিনা গতকালকের ম্যাচে কি কারণে তাকে খেলানো হয়নি। আরো একজন প্লেয়ারকে আমি দেখতে চাই সেরা একাদশে। আর সে হল নাসুম আহমেদ।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল