ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ফিরছেন নাইম ওমানের বিপক্ষে একাদশে কপাল পুড়ছে যার
শুধু পাপনই নন, ওপেনিং পজিশনে নাইমকে না খেলানোয় তামিম ইকবালও বিস্ময় প্রকাশ করেছেন। গোটা বছর ধরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করা নাইম শেখকে কেন খেলানো হয়নি তা যেন এক অদৃশ্য প্রশ্ন হয়েই ছিল প্রথম ম্যাচের সময়।
বিসিবি বস নাজমুল হাসান পাপনও সেই প্রশ্ন রেখেছেন নাইমকে কেন রাখা হয়নি একাদশে। পাপন বলেন, ‘’আমার সাথে মিটিংয়ে আজ আকরাম ছিল, আকরাম মিটিংয়ে এই প্রশ্ন করেছে। নাইমকে সারা বছর ধরে খেলালেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে নাইম নেই কেন!’’
এদিকে বিসিবি প্রেসিডেন্টের এমন অসন্তোষ প্রকাশের পর টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো ওমানের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে জানিয়েছেন একাদশে সৌম্য সরকারের বদলি হিসেবে যুক্ত হতে পারেন নাইম শেখ। প্রথম ম্যাচে তার না থাকার কারনও ব্যাখ্যা করেছেন ডমিঙ্গো।
নাইমকে একাদশের বাইরে রাখা কঠিন সিদ্ধান্ত ছিল জানিয়ে ডমিঙ্গো বলেন, ‘’এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। সৌম্য আগের ম্যাচে খেলেছে কারণ মাহমুদউল্লাহ রিয়াদ বল করতে পারত না। আমাদের হাতে আফিফ ছাড়া কোন ৬ষ্ঠ বোলিং অপশন ছিল না। তাই আমরা ভেবেছিলাম যদি শিশির প্রভাব ফেলে, স্পিনারদের অসুবিধা হয় আমাদের এমন কাউকে দরকার হবে যে কিনা সিম বোলিং করতে পারে।‘’
বোলিং বিভাগে বিকল্প হিসেবে সৌম্য ছাড়া আর কেউ ছিলেন না মন্তব্য করে ডমিঙ্গো আরও বলেন, ‘’সৌম্যই ছিল সেই ব্যক্তি। এটাই একমাত্র কারণ সৌম্যকে খেলানোর। নাইম দারুণ ব্যাটিং করছে, তবে আমাদের একজন দরকার ছিল যে কিনা বোলিংয়ে বিকল্প হতে পারে।‘’
এক নজরে দেখে নেয়া যাক ওমানের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম/তাসকিন এবং মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের