ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘টাকা না থাকলে কয়জন ক্রিকেট খেলতো জানি না’
তবে তার ক্রিকেটার হয়ে উঠা সহজ ছিলো না। সম্প্রতি নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলতে গিয়ে এই অল-রাউন্ডার জানান টাকা না থাকলে খুব বেশি ক্রিকেটার ক্রিকেট খেলার প্রতি আগ্রহ দেখাতো না।
ইএসপিএন ক্রিকইনফোর ক্রিকেট মান্থলিকে দেয়া সাক্ষাৎকারে শৈশবের সংগ্রাম থেকে শুরু করে জীবনে বড় হওয়ার পেছনের গল্পটা জানিয়েছেন হার্দিক। যেখানে নিজের সাফল্যে বাবার ভূমিকা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন তিনি। ‘আইপিএলের নিলামের বিপুল অঙ্কের অর্থ কি খেলোয়াড়দের জন্য বিভ্রান্তিকর হতে পারে এমন এক প্রশ্নের জবাবে পান্ডিয়া বলেন, ‘কী ঘটছে তা বোঝার জন্য আপনার প্রখর চিন্তাশক্তি থাকা লাগবে। আমি এবং ক্রুনাল খুবই প্রখর চিন্তাশক্তির অধিকারী ছিলাম, তাই আমরা এই সত্যটি মেনে নিতে সক্ষম হয়েছি যে খেলায় টাকা রয়েছে।’
ক্রিকেটারদের জীবনে অর্থ যে গুরুত্বপূর্ণ বিষয় তা জোর দিয়েই বলেছেন হার্দিক। তার স্পষ্ট মন্তব্য, ‘টাকা ভালো। এটি অনেক কিছুর পরিবর্তন করে। আমি নিজেই সেই উদাহরণের মধ্যে একজন। নয়তো আমি এখন একটি পেট্রোল পাম্পে কাজ করতাম। আমি মজা করছি না।’
তার ভাষ্য, ‘২০১৯ সালে কেউ একজনের সঙ্গে আমার কথা হচ্ছিলো। সে বলছিলো, তরুণ খেলোয়াড়দের জন্য অর্থের গুরুত্ব বেশি হওয়ার দরকার নেই। আমি এর সঙ্গে একমত নই। যখন কোনো গ্রাম বা ছোট শহর থেকে আসা খেলোয়াড় একটা বড় চুক্তি পায়, সে তখন টাকাটা শুধুই নিজের কাছে রেখে দেয় না। নিজের পরিবার, বাবা-মা ও আত্মীয়-স্বজনেরও দেখাশোনা করে।’
হার্দিক আরও বলেন, ‘অর্থই পার্থক্য গড়ে দেয়। এটিই অনুপ্রেরণার বড় উৎস। মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে যে, অর্থের ব্যাপারে বেশি কথা বলা উচিত নয়। আমি এটি বিশ্বাস করি না। কারণ আপনি অবশ্যই খেলাটির প্রতি প্যাশনেট এবং টাকাও গুরুত্ব রাখে। আমি জানি না, টাকা না থাকলে কয়জন মানুষ ক্রিকেট খেলতো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ