ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শেষ ওভারের চরম উত্তেজনায় শেষ হলো বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ, দেখেনিন ফলাফল
রাঙ্গিলি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল। শুরুতেই জীবাকা শাসেনের উইকেট তুলে নেন আশিকুর জামান। দ্বিতীয় উইকেটে সদীশ জয়াবর্ধনে ও শেবন ড্যানিয়েল ৬৬ রানের জুটি গড়েন। ড্যানিয়েল বিদায় নেন ৩৪ রান করে।
প্রথম ম্যাচে অর্ধশতক হাঁকানো পবন পথিরাজা এই ম্যাচেও অর্ধশতক হাঁকিয়েছেন। তার ব্যাট থেকে আসে ৬৮ বলে ৫১ রান। রবিন ডি সিলভার ব্যাট থেকে আসে ৩০ বলে ২৫ রান। দুনিথ ওয়েলালাগে করেন ১৫ বলে ১৫ রান। শেষ দিকে চামিন্দু রাজাকপাকসা ১৭ বলে ২৭ রানের ছোট ঝড় তোলেন।
নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা সংগ্রহ করে ৮ উইকেটে ২২৮ রান। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ৪৯ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। ২টি উইকেট আশিকুর। একটি করে উইকেট পান আরিফুল ইসলাম, মেহেরব হাসান।
২২৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন মহফিজুল ইসলাম রবিন ও ইফতিখার হোসেন ইফতি। ৩১ বলে ৩৬ রানের ইনিংস খেলে থামেন ইফতি। তার বিদায়ের পরে কিছুটা স্লথ হয়ে যায় যুবাদের ইনিংস। তাহজিবুল ইসলাম ৪২ বলে ১৭ রান ও আইচ মোল্লা ৬ বলে ২ রান করে ফিরে যান।
একপ্রান্ত আগলে রাখা মহফিজুল থামেন ৭৫ রানে। তার ৯৬ বলের ইনিংসটিতে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। তারপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মেহেবর ও আরিফুল। তবে টানা দুই ওভারে তারা আউট হওয়ার পরে কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। মেহেরব ৪৭ বলে ৩৩ রান ও আরিফুল ৪২ বলে ২৩ রান করেন।
আব্দুল্লাহ আল মামুন ০, গোলাম কিবরিয়া ৮ ও নাইমুর রহমান নয়ন ৬ রান করে ফিরলে ‘হার’ বাংলাদেশকে চোখ রাঙানি দেয়। ইনিংসের ৩ বল বাকি থাকতেই ২২৭ রানে অলআউট হয় জুনিয়র টাইগাররা। ফলে শ্রীলঙ্কা ১ রানের জয় পায়। শ্রীলঙ্কার পক্ষে ৩টি করে উইকেট নেন দুনিথ ও মাথিশা পথিরানা।
সংক্ষিপ্ত স্কোর
টস : শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল
শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল : ২২৮/৮ (৫০ ওভার)সদিশ ৫৮, পবন ৫১, ড্যানিয়েল ৩৪, রবিন ২৫;রিপন ১০-১-৪৯-৩, আশিকুর ১০-১-৫৪-২, আরিফুল ১০-২-২৭-১, মেহেরব ৭-০-৩২-১
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল ২২৭/১০ (৪৯.৩ ওভার)মফিজুল ৭৫, ইফতিখার ৩৬, মেহেরব ৩৩;মাথিশা ৪.৩-০-২৬-৩, দুনিথ ১০-০-৩-৩;
শ্রীলঙ্কা অনূর্ধ্ব ১৯ দল ১ রানে জয়ী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের