ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
কোনভাবেই মাহমুদউল্লাহর যে দুটি সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না তামিম
প্রথমত, ম্যাচের একাদশে পরিবর্তন আনতেন তামিম। নাইম শেখকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে মাঠে নামাতেন তিনি। এছাড়া দলের মূল বোলারদের সঠিকভাবে ব্যবহার করার উপর নজর দিতেন তিনি।
ম্যাচের এক পর্যায়ে ৫৩ রানে ছয় উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর আফিফ হোসেনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই ওভারে দশ রান নেন স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের মূল পাঁচ বোলার দিয়েই ২০ ওভারের কোটা পূরণ করতেন বলে জানান তামিম।
এই প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জিতে প্রচারিত নগদ প্রেজেন্টস দ্য তামিম ইকবাল শো'তে তামিম বলেন, 'দুটি জায়গায় আমি পরিবর্তন আনতাম। এক হচ্ছে নাইম শেখকে যদি আমি ওপেনার ঘোষণা দিয়ে নিয়ে যাই। তাহলে ওকে অবশ্যই খেলাতাম। এটা ব্যাপার না সে কী করছে না করছে। দ্বিতীয় হচ্ছে, আজকে যে অবস্থায় খেলা হচ্ছে, আমি আমার প্রধান বোলারদেরই ব্যবহার করতাম।'
তিনি আরও বলেন, 'আজকে যখন ৫০ রানে ছয় উইকেট (৫৩ রানে ছয় উইকেট), আমার তো আসলে ২০ ওভারের কোটা পূর্ণ করার জন্য বোলার আছে। এই দুইটা সিদ্ধান্ত ছাড়া রিয়াদ ভাই যে সিদ্ধান্তগুলো নিয়েছে আমি তার সঙ্গে একমত।'
আর আমেরাত স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪০ রান করে স্কটল্যান্ড। জবাবে ২০ ওভারে সাত উইকেটে ১৩৪ রান করে থেমে যায় বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের