ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ম্যাচ জিতে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলেন স্কটিশ অধিনায়ক
প্রথম ইনিংসের প্রথম দিকে ম্যাচ অনেকটাই নিয়ন্ত্রণে ছিল বাংলাদেশের বোলারদের হাতে। একের পর এক ব্রেকথ্রু এনে দিয়ে মাত্র ৫৩ রানের মাথায় স্কটিশদের ৬ উইকেট তুলে নিতে সক্ষম হয়েছিলেন টাইগার বোলাররা। শেখ মেহেদি হাসান ও সাকিব আল হাসানরা তখনই চেপে ধরেছিল প্রতিপক্ষকে। তবে নিজেদের ব্যাটিং বিভাগে চাপ কাটিয়ে উঠতে না পারায় শেষ পর্যন্ত হারতে হয়েছে টাইগারদের।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতলেও টাইগার বোলারদের প্রশংসা করেছেন স্কটল্যান্ডের অধিনায়ক কাইল কোয়েটজার। বাংলাদেশ দলের বোলাররা ‘হাই ক্লাস’ বোলিং করেছেন বলেও মন্তব্য করেন স্কটিশ অধিনায়ক।
তার ভাষ্য, ‘’ব্যাটিংয়ে ঐ অবস্থানে যাওয়ার পেছনে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব দিতে হয়। তারা তাঁদের হাই-ক্লাস স্কিলের প্রদর্শন করেছে এবং আমাদের প্রায় উড়িয়ে দিয়েছিল। সত্যি বলতে আমরা আমাদের স্কোয়াডের প্রত্যেকটা সদস্যের উপর আস্থা রয়েছে। আমরা জানি চাইলে মাঠের বাইরে বল পাঠাতে পারে ব্যাটাররা যা কিনা ক্রিস গ্রিভস ও ডেভি আজ (রবিবার) করে দেখিয়েছে।‘’
এই জয় স্কটিশদের পরের ম্যাচে আত্মবিশ্বাস যোগাবে বলেও মনে করেন তিনি। কোয়েটজার আরও বলেন, ‘’এটা শুধু দেখায় যে আমরা যেকোনো পজিশন থেকে ম্যাচ জিততে পারি। আমি ম্যাচের মাঝপথে ক্রিকেটারদের আশ্বস্ত করেছিলাম এই অবস্থান থেকে আমরা জিততে পারি। ছেলেরা তাঁদের হাত বাড়িয়েছে এবং দলের প্রয়োজনে অবদান রাখতে পেরেছে। এই জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে।‘’
‘’আমরা নিশ্চিতভাবে বাংলাদেশের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারিনি। আমরা তাই করবো, যা কিনা ম্যাচ জয়ের পর করে থাকি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার দল যখন চাপে থাকে তখন সবাই একে-অপরকে সমর্থন করে। সত্যিই ছেলেদের নিয়ে আমি গর্বিত।– যোগ করেন স্কটিশ অধিনায়ক
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ