ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
একটি কাজ করলেই বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশ
মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি স্কটিশদের বিপক্ষে হেরে যাওয়ায় সুপার টুয়েলভ বা মূল পর্বে খেলা নিয়ে পড়তে হয়েছে জটিল সমীকরণে। ঠিক কোন সমীকরণে টাইগাররা বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারে তা দেখে নেয়া যাক।
প্রথম রাউন্ডের ‘গ্রুপ-বি’তে থাকা চারটি দল হল বাংলাদেশ, স্কটল্যান্ড, ওমান এবং পাপুয়া নিউগিনি। এই চারটি দলই ইতোমধ্যেই খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ। প্রত্যেক দলেরই বাকি রয়েছে আরও দুইটি করে ম্যাচ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১০ উইকেটের বড় জয় নিয়ে পয়ন্ট টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক ওমান। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেও রানরেটে পিছিয়ে থাকার কারনে স্কটল্যান্ড রয়েছে টেবিলের দুই নম্বরে।
টেবিলের তিন নম্বরে থাকা বাংলাদেশ এবং চার নম্বরে থাকা পাপুয়া নিউগিনির নামের সাথে এখনও কোনো পয়েন্ট যুক্ত না হওয়ায় তারা রয়েছে যথাক্রমে তিন ও চার নম্বরে।
বাংলাদেশের হাতে এখনও রয়েছে আরও দুইটি ম্যাচ। যদি দুই ম্যাচেই ওমান এবং পাপুয়া নিউগিনিকে টাইগাররা হারাতে পারে তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৪। অন্যদিকে যদি ওমান নিজেদের পরের দুই ম্যাচের মধ্য থেকে অন্তত স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় এবং বাংলাদেশের বিপক্ষে হারে তাহলে তাদেরও পয়েন্ট হবে ৪। ওমান এক ম্যাচ জিতলে ও এক ম্যাচ হারলে এবং বাংলাদেশ দুই ম্যাচ জিতলে ৪ পয়েন্ট নিয়ে রানরেটের হিসেবে যারা এগিয়ে থাকবে তারাই উঠে যেতে পারে পরের রাউন্ডে।
অন্যদিকে টাইগারদের বাকি থাকা দুই ম্যাচের মধ্যে যদি কোনো এক ম্যাচে হেরে যায় তাহলে মূল পর্বের আগে কোনো হিসেব নিকেশ না করেই বাদ পড়তে হবে বাংলাদেশকে।
উল্লেখ্য, বাংলাদেশ দল নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে ১৯ অক্টোবর। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ২১ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে পাপুয়া নিউগিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের