ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিশ্বকাপ জেতার কোনো সম্ভাবনা নেই
ওয়ানডে ক্রিকেটে প্রথম হ্যাটট্রিকের মালিক জালাল-উদ-দিনের মতে, প্রতিপক্ষরা কোনো ভুল না করলে সেমিফাইনালেই উঠতে পারবে না পাকিস্তান। শিরোপা জয় তো দূরের কথা। কেন এমনটা ভাবছেন জালাল, দ্য নিউজের সঙ্গে আলাপকালে তার ব্যাখ্যা দিয়েছেন, ‘সব দল যেখানে শেষ সময়ে নিজেদের দল গোছাতে ব্যস্ত ছিল, তখন পাকিস্তান ব্যস্ত ছিল পুরো দল পরিবর্তনে।
হেড কোচ, ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ এমনকি তাদের সহকারী কোচকে পর্যন্ত পরিবর্তন করা হয়, যখন বিশ্বকাপের বাকি আর মাত্র একমাস।’
তবে একটা দিক বিবেচনায় পাকিস্তানের সামনে সামান্য সুযোগ আছে। সেটা কি? শুনুন জালালের মুখ থেকেই, ‘ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগ দিয়েই আমাদের এবার শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার ক্ষমতা নেই। তাছাড়া এবারের আসরের শিরোপা জেতার ফেবারিট দলের তালিকায়ও আমরা নেই।’
সঙ্গে তিনি যোগ করেন, ‘একটা ব্যাপার পাকিস্তানকে সাহায্য করবে। ওরা চাপমুক্ত থাকবে। কারণ সবাই দেখেছে গত কয়েক ম্যাচে আমরা কেমন খেলেছি এবং আমাদের ক্রিকেট প্রশাসন কী পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে।’
বিশ্বকাপ শুরুর আগে ১৫ জনের স্কোয়াডে চার পরিবর্তন আনে পাকিস্তান। একদম শেষ মুহূর্তে বিশ্বকাপ দলের এমন পরিবর্তন খেলোয়াড়দের জন্য যেমন লজ্জার, তেমনি এমন কাজে প্রচণ্ড বিরক্ত জালাল, ‘এটা খেলোয়াড়দের জন্য লজ্জাদায়ক। এত বড় প্রতিযোগিতার আগে এমন পরিস্থিতি তৈরি করা কোনো দল কিছুই জিততে পারে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের