ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে ভবিষ্যৎবাণী
নতুন খবর হচ্ছে, বাংলাদেশের ক্রিকেটের ভক্ত হিসেবে আশা, বাংলাদেশই ফাইনালে যাবে। টি-টোয়েন্টি ফরম্যাটটাই এ রকম যে এখানে যেকোনো কিছুই ঘটতে পারে। দেখা যায় যে খুব ভালো একটা দলও পিছিয়ে পড়ে। আবার যে দলের প্রতি কোনো প্রত্যাশাই নেই, তারাও ভালো করে ফেলে।
বাংলাদেশ দল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। যদিও এই সিরিজ দুটি নিয়ে নানান কথা আছে, আমাদের মতো করে পিচ বানিয়ে খেলেছি। তারপরও যদি বলি, তরুণদের নিয়ে বাংলাদেশের যে দলটা এখন হয়েছে, এটা খুবই সম্ভাবনাময় একটা দল।
আমার কাছে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব খুব ভালো লাগছে। নির্ভরতার নাম হয়ে উঠেছেন তিনি। নতুনদের মধ্যে বোলিংয়ে নাসুম আহমেদকে এগিয়ে রাখতে চাই। মোস্তাফিজুর রহমানকে যদিও এখন আর নতুন বলা যায় না, পুরোনো হয়ে গেছেন—তাঁকেও এগিয়ে রাখতে হবে। নতুনদের মধ্যে নুরুল হাসান এবং আফিফ হোসেনের জ্বলে ওঠার সম্ভাবনা আছে। আসলে কে যে জ্বলে উঠবে, ২-৩টি ম্যাচ না গেলে বলা যাচ্ছে না।
ভারতের ফাইনাল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। ভারত দক্ষতা ও প্রতিভা দুটোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা করে। ইংল্যান্ডও যেতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে কেউ কোনো কথা বলেনি। অথচ তারাই চ্যাম্পিয়ন। ওয়েস্ট ইন্ডিজ দলটাকেও আমি খুব পছন্দ করি, বিশেষ করে এই দলের টি-টোয়েন্টি খেলা তো দারুণ লাগে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের