ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শুরুতে চ্যালেঞ্জ এরপরেই বাংলাদেশকে হারিয়ে যা বললেন স্কটল্যান্ড অধিনায়ক
২০ ওভার শেষে ১৩৪ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস। বাংলাদেশের বিপক্ষে এই জয় বেশ আত্মবিশ্বাস জোগাবে বলে মনে করছেন স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজার। ম্যাচ শেষে এই স্কটিশ অধিনায়ক বলেন, টি-টোয়েন্টিতে আপনি কোনো দলকেই বাদ দিয়ে হিসেব করতে পারেন না।
আমাদের ব্যাটিং লাইনআপের গভীরতার উপরে আমাদের অনেক বিশ্বাস ছিল। আমরা বিশ্বাস করি আমাদের দলের সকল খেলোয়ারই বড় শট হাকাতে পারেন। গ্রেভস এবং ওয়াট আজকে তাই করে দেখিয়েছে। মাঠে কিছুটা শিশির ছিল। কিন্তু আমাদের খেলোয়াররা সেটা দারুণভাবেই সামলেছে।
সমস্ত কৃতিত্ব তাদেরই দিতে হচ্ছে। তারা এটা করে দেখিয়েছে আমরা যেকোনো অবস্থা থেকে ম্যাচ জিততে পারবো। আমরা কয়েকটি দারুণ পারফরম্যান্সে ম্যাচের লড়াইয়ে ফিরে এসেছিলাম, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
নিজেদের দলের প্রশংসা করলেও বাংলাদেশের বোলারদের কথা স্মরণ করতে ভুলেননি স্কটল্যান্ড অধিনায়ক। ১৪০ রানে আটকে দেওয়ায় সাকিব-মোস্তাফিজদেরও কৃত্বিত্ব দেখছেন তিনি। কোয়েটজার বলেন, বাংলাদেশি বোলারদের কৃতিত্ব দিতেই হচ্ছে। তারা হাই ক্লাস বোলার।
তাদের বোলাররা হাই ক্লাস স্কিলই দেখিয়েছে। বাংলাদেশি বোলাররা আমাদের ব্যাটিং লাইনআপ রীতিমতো কিছুটা উড়িয়ে দিয়েছে। দলের মধ্যে সকলের বোঝাপড়ার বিষয়টা বেশ দারুণ বলে মনে করেন স্কটল্যান্ড অধিনায়ক।
জয়ের পিছনে এটাও অনেক বড় ভূমিকা রাখছে বলে মানেন তিনি। কোয়েটজার বলেন, দলের প্রত্যেক সদস্য একজন অন্যজনকে অনুপ্রেরণা সাহস জোগাচ্ছে। আমি তাদের জন্য সত্যিই গর্বিত। আমরা প্রতিনিয়ত নিজেদেরকে প্রমাণ করতে থাকি যে আমরা সক্ষম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের