ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঈম শেখের পরিবর্তে সৌম্যকে একাদশে নেওয়ার কারণ জানালেন তামিম ইকবাল
লম্বা সময় ধরে তামিম টি-টোয়েন্টি ক্রিকেট না খেলায় দলের ওপেনার হিসেবে বিবেচনায় ছিলেন নাইম, লিটন দাস এবং সৌম্য সরকার। দলের প্রয়োজনে কখনও নিচের দিকেও ব্যাট করতে দেখা গেছে সৌম্যকে। তবে বরাবরই ওপেনিংয়ে ব্যাট করছিলেন নাইম।
যদিও নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দলের প্রথম পছন্দ ছিলেন তরুণ এই ওপেনার। তবে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রস্তুতি ম্যাচে ওমান ‘এ’ দলের বিপক্ষে হাফ সেঞ্চুরি করলেও ব্যর্থ ছিলেন শ্রীলঙ্কা ও আয়ারল্যন্ডের বিপক্ষে।
প্রস্তুতি ম্যাচে ভালো করতে না পারায় জায়গা হারাতে হয়েছে নাইমকে। এদিকে সৌম্য বল করতে পারার কারণেও নাইমকে একাদশ থেকে জায়গা হারাতে হয়েছে বলে মনে করেন তামিম। তবে দলের প্রধান ওপেনার হিসেবে বিশ্বকাপে নিয়ে যাওয়ার পর না খেলানোয় অবাক তিনি।
এ প্রসঙ্গে ক্রিকফ্রেঞ্জির লাইভে তামিম বলেন, ‘নাইম শেখের না খেলাতে আমি কিছুটা অবাক হয়েছি। কারণ যাওয়ার আগে যে ধরনের টিম ম্যানেজমেন্ট তৈরি করেছে যে সে সম্ভবত দলের প্রধান ওপেনার হিসেব বিশ্বকাপে খেলতে যাচ্ছে।
একটা দুইটা প্রস্তুতি ম্যাচে একজন খেলোয়াড় যদি রান না করে আর ওকে যদি আপনি প্রধান খেলোয়াড় হিসেব বলে নিয়ে গিয়ে যদি ম্যাচ না খেলান সে কারণে একটু অবাক হয়েছি।’
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক আরও বলেন, ‘কিন্তু এরকম অনেক সিদ্ধান্তে আমিও থাকি। সবার সঙ্গে সব মিলে না। আমি নিশ্চিত অধিনায়ক-টিম ম্যানেজমেন্ট কোন একটা কারণে এটা করেছে। সম্ভবত সৌম্য বোলিং অপশন হিসেব খেলায় নাইম বাদ পড়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ