ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
২ পরিবর্তন নিয়ে ওমানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো বাংলাদেশ
স্কটিশদের বিপক্ষে বোলাররা ভালো শুরু করলেও সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি শেষ সময় পর্যন্ত। ফলে স্কটল্যান্ড রান তুলতে পেরেছে দ্রুত, টাইগারদের লক্ষ্য বেধে দিয়েছে বেশ খানিকটা বড়। স্কটিশদের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে পরের ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ এমনটা জানিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে একাদশে কয়টা পরিবর্তন আসতে পারে ওমানের বিপক্ষে ম্যাচে তা এবার দেখে নেয়া যাক।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজ ও নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থ সৌম্য সরকারকে একাদশে রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হওয়ায় এই পজিশনে তার বদলি হিসেবে লিটন দাসের সঙ্গী হিসেবে টিম ম্যানেজমেন্ট বেছে নিতে পারে নাইম শেখকে। ধারাবাহিকভাবে রান পাওয়া নাইম শেখের সাথে লিটনের জুটিটাও জমে বেশ। তাই বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে ওমানের বিপক্ষে দেখা যেতে পারে নাইমকে।
ওপেনিং পজিশনে লিটন-নাইমের পর তিন নম্বরে সাকিব আল হাসানই থাকছেন সেটা অনেকটাই নিশ্চিত। অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পরের স্থানটায় দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুবকে। এছাড়া ফিনিশারের ভূমিকায় থাকতে পারেন নুরুল হাসান সোহান।
টাইগারদের পেস বোলিং বিভাগে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য শরিফুল ইসলাম দুর্দান্ত। তরুণ এই পেসারের বদলি হিসেবে অবশ্য প্রথম ম্যাচে দেখা গিয়েছিল তাসকিন আহমেদকে। তবে তিন ওভার বল করে ২৮ রান খরচ করা তাসকিন আহমেদের বদলি হিসেবে দ্বিতীয় ম্যাচে শরিফুল ইসলামের উপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে বাকি দুই পেসার হিসেবে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিন।
এক নজরে দেখে নেয়া যাক ওমানের বিপক্ষে ম্যাচের জন্য টাইগারদের সম্ভাব্য সেরা একাদশ
লিটন দাস, নাইম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের