ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
লজ্জার দিনে বিশ্বরেকর্ড, যা সাকিব ছাড়া পারেনি কোন ক্রিকেটার
বিশ্বকাপের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টির দুটি মাইলফলক স্পর্শ করেছেন সাকিব। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৬০০ উইকেট এবং ১২ হাজার রান করার রেকর্ড গড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। কদিন আগেই ১২ হাজার রানের ক্লাবের প্রবেশ করেছেন সাকিব।
মিচেল লিস্ককে সাজঘরে ফিরিয়ে তিন সংস্করণ মিলিয়ে ৬০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ২৩তম বোলার এবং দ্বিতীয় বাঁহাতি স্পিনার হিসেবে ৬০০ উইকেট নেয়ার কীর্তি গড়েছেন সাকিব।
যেখানে টেস্টে ২১৫, ওয়ানডেতে ২৭৭ এবং টি-টোয়েন্টিতে নিয়েছেন ১০৮টি উইকেট।
এদিন আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব। লাসিথ মালিঙ্গাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেটের মালিক হয়েছেন তিনি। বর্তমানে তাঁর উইকেট সংখ্যা ১০৮টি।
রিচি বেরিংটনকে আউট করে মালিঙ্গার ১০৭ উইকেট স্পর্শ করেন সাকিব। এরপর লিস্ক সাজঘরে ফিরিয়ে মালিঙ্গাকে ছাড়িয়ে যান তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট নেয়াদের তালিকায় তিনে রয়েছেন টিম সাউদি। নিউজিল্যান্ডের ডানহাতি এই পেসারের উইকেট সংখ্যা ৯৯। চারে থাকা শহীদ আফ্রিদির উইকেট ৯৮ এবং পাঁচে থাকা রশিদ খানের উইকেট সংখ্যা ৯৫টি।
টি-টোয়েন্টিতে সেরা পাঁচ উইকেট সংগ্রাহক:
সাকিব আল হাসান – ১০৮লাসিথ মালিঙ্গা – ১০৭টিম সাউদি – ৯৯শহীদ আফ্রিদি – ৯৮রশিদ খান – ৯৫
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের