ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
স্কটল্যান্ডের কাছে ম্যাচ হেরে মনের কষ্টে যা বললেন মাহমুদউল্লাহ
আইসিসির সহযোগী দেশের কাছে বিশ্বকাপের মতো এত বড় আসরে হারটাকে হয়তো দিন শেষে বলা হবে পচা শামুকে পা কেটেছে। এই পচা শামুকের কাছেই কিন্তু ২০১২ সালে প্রথম দেখায়ও হেরেছিল বাংলাদেশ। সেই হারের পুনরাবৃত্তি আবারও ঘটল মরুর দেশ ওমানে।
স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটাররা। দেশ সেরা ব্যাটারের তকমা লাগানো মাশফিকুর রহিমও ৩৮ (৩৬) বিপদের মুখে ঢাল হয়ে রক্ষা করতে পারেননি দলকে।
সাকিব আল হাসানের ধীর গতির ব্যাটিং, ২৮ বলে ২০ রান টি-টোয়েন্টি ক্রিকেটে বড্ড বেমানান। লিটন দাস, সৌম্য সরকাররা বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়ে এসেও হতাশ করে চলছেন নিয়মিত।
দিন শেষে সেই পরিচিত লাইনগুলোই শুনিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এদিন নিজেও ব্যর্থ হয়েছেন ব্যাট হাতে। তবে হার থেকে শিক্ষা নেয়ার কথা বলতে একদমই ভুলেননি।
“আমাদের এখনও ইতিবাচক হওয়া দরকার এবং আমরা কোথায় ভুল করেছি তা খুঁজে বের করতে হবে এবং তাদের পুনরাবৃত্তি করার চেষ্টা করবেন না।”
হারের কারণ খুঁজতে গিয়ে মাহমুদউল্লাহ অবশ্য বলেছেন, মাঝে কয়েকটা ওভারে রান তুলতে ব্যর্থ হওয়ায় হারতে হয়েছে। ওই সময়টায় দুই ওপেনারের বিদায়ের পর সাকিব, মুশফিকের ধীর গতির ব্যাটিং ১৪০ রান টপকাতে পারেনি উইকেট ব্যাটারদের পক্ষে থাকলেও।
“উইকেটটি বেশ ভালো ছিল, ১৪০ রান টপকানোর মতো। মাঝখানে আমরা কয়েকটা ওভারে রান নিতে পারিনি। বোলাররা তাদের কাজ দারুণ ভাবে করেছে কিন্তু, আমাদের ব্যাটিং ইউনিট যথেষ্ট ভালো ছিল না।”
বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে হলে প্রথম পর্বে বাংলাদেশের আরও দুটি ম্যাচ খেলতে হবে এবং দুটিতেই জিততে হবে। একটি স্বাগতিক ওমান, অন্যটি পাপুয়া নিউগিনি। তবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ওমান যেভাবে ১০ উইকেটে হারিয়ে দিয়েছে পাপুয়া নিউগিনিকে সেটা ভাববার বিষয় নয় কী!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের