ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ ২ উইকেট নিতে পারলে তিনটি বিশ্ব রেকর্ড গড়বেন সাকিব
রেকর্ড নাম্বার ১ : বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
গত জুলাই মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে অপরাজিত ৯৬ রান করে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে ১২ হাজার রান এবং ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন সাকিব।
সাকিবের আগে এই রেকর্ড মাইলফলক স্পর্শ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তবে আন্তর্জাতিক ক্রিকেটে জ্যাক ক্যালিস ২৫ হাজার রান করলেও ৬০০ উইকেট নিতে পারেননি তিনি। তাইতো জ্যাক ক্যালিসের থেকে সাকিব এগিয়ে যাবেন উইকেট-এর দিক দিয়ে।
সাকিব আর মাত্র ২ উইকেট নিতে পারলেই বিশ্বের একমাত্র অলরাউন্ডার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান এবং ৬০০ উইকেটে নেবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৬০ ম্যাচে ৩৯৬ ইনিংসে ৫৯৮ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়াও ব্যাট হাতে করেছেন ১২২৯৬ রান।
রেকর্ড নম্বর ২ : এছাড়াও আর মাত্র ২ টি উইকেট নিতে পারলে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০ উইকেটে মাইলফলক স্পর্শ করবেন তিনি।
রেকর্ড নম্বর ৩ : এই রেকর্ডটি সাকিবের জন্য সবচেয়ে বড় অর্জনের। তার কারণ এই রেকর্ডটি করতে পারলে সাকিব হয়ে যাবেন টি-টোয়েন্টি ক্রিকেটের বাদশা। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে আর ২ উইকেট পেলে মালিঙ্গাকে টপকে এই ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেট-এর মালিক হবেন সাকিব। বর্তমানে সাকিবের উইকেট সংখ্যা ১০৬। অন্যদিকে মালিঙ্গার উইকেট ১০৭।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের