ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপে যেসব নতুন নতুন রেকর্ডের সামনে দাড়িয়ে সাকিব আল হাসান
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ (রবিবার) শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই মিশনে আলাদা দৃষ্টি থাকবে সাকিবের ওপর।
কুড়ি ওভারের ক্রিকেটে শীর্ষ উইকেট শিকারি বোলার হতে সাকিবের চাই মাত্র ২ উইকেট। স্কটল্যান্ডের বিপক্ষে না হলেও বিশ্বকাপ মঞ্চেই যে কীর্তিটা নিজের করে নিচ্ছেন, এই বাজি ধরাই যায়।
ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজেই এই রেকর্ডের সামনে ছিলেন সাকিব। কিন্তু পারেরনি, এরপর নিউজিল্যান্ডের বিপক্ষেও হয়নি।
স্কটল্যান্ডের বিপক্ষে ২ উইকেট নিলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারি লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে শীর্ষে উঠে যাবেন সাকিব। শুধু শীর্ষ উইকেট শিকারিই নন, একসঙ্গে আরও দুটি রেকর্ডের ভাগিদার হবেন তিনি।
৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে মালিঙ্গার টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ হয়েছে। ৮৮ ম্যাচে ১০৬ উইকেট পাওয়া সাকিব স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ২ উইকেট নিলে ছাড়িয়ে যাবেন সাবেক লঙ্কান পেসারকে।
তিন নম্বরে থাকা টিম সাউদির উইকেট সংখ্যা ৯৯। ৯৮ উইকেট নিয়ে চার নম্বরে আছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহীদ আফ্রিদি। ৫১ ম্যাচে আফগানিস্তানের রশিদ খানের উইকেট ৯৫, তার অবস্থান পাঁচ নম্বরে।
মালিঙ্গার সিংহাসন দখল ছাড়াও এই ২ উইকেট সাকিবকে আন্তর্জাতিক আঙিনায় ৬০০ উইকেট দখলের কীর্তি এনে দেবে। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে অনন্য এই কীর্তি গড়বেন বাঁহাতি স্পিনার।
সব মিলিয়ে ২৩তম বোলার হিসেবে এই মাইলফলকে পৌঁছাবেন সাকিব। আর বাঁহাতি স্পিনারদের মধ্যে হবেন দ্বিতীয় বোলার।
তবে একটি জায়গায় তিনি হবেন অনন্য। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক মঞ্চে একই সঙ্গে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের রেকর্ড গড়বেন।
যা করতে পারেননি ক্রিকেট ইতিহাসের কিংবদন্তি অলরাউন্ডাররাও। আন্তর্জাতিক ক্রিকেটে অন্তত ১০ হাজার রান করেছেন, এমন ক্রিকেটারদের মধ্যে সাকিবের পর সবচেয়ে বেশি উইকেট জ্যাক ক্যালিসের।
তার উইকেট সংখ্যা ৫৭৭। এককথায় ২ উইকেট পেলে রেকর্ডের ডালি সাজিয়ে বসবেন সাকিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের