ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ বিশ্বকাপ দলে ফাটল ধরাতে চাই তারা
বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। এর আগে জিম্বাবুয়েতেও সিরিজ জিতেছে টাইগাররা। সবমিলিয়ে আত্মবিশ্বাসী এক বাংলাদেশের মোকাবেলা করবে তুলনামূলক খর্ব শক্তির স্কটল্যান্ড।
বাংলাদেশের শক্তির জায়গা কিংবা দুর্বলতা সবই খুঁজে বের করেছেন বার্জার। আর সে অনুযায়ী পরিকল্পনাও সাজিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী স্কটল্যান্ডের কোচ।
বার্জার বলেন, ‘আমরা তাদের শক্তিমত্তা এবং দুর্বলতা সম্পর্কে জানি এবং সে অনুযায়ী আমরা পরিকল্পনা করেছি। আমরা বিশ্বাস করি তাদের বিপক্ষে ভালো কিছু করতে পারব। আমরা তাদের শিবিরে ফাটল ধরাতে যাচ্ছি।’
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সাকিব আল হাসানসহ বেশ কয়েকজন বিশ্বমানের স্পিনার আছেন। পাশপাশি ওমানের কন্ডিশনে বেশ কার্যকরি হতে পারেন মুস্তাফিজুর রহমান। তাছাড়া দলে আছে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। সবমিলিয়ে দারুণ এক ভারসাম্যপূর্ণ দল গড়েছে বাংলাদেশ এমনটাই মনে করেন বার্জার।
স্কটল্যান্ড প্রধান কোচ বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো দল। তারা দক্ষতাপূর্ণ দল এবং তাদের খেলায় গতি আছে। তাদের স্পিন খুবই বৈচিত্রপূর্ণ এবং ভিন্ন কন্ডিশনে চাপ সামলানোর মতো সামর্থ্য তাদের আছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের