ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ বিশ্বকাপের প্রথম ম্যাচে সাকিবের খেলা না খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
মাসকাটে শনিবার সন্ধ্যায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে সাকিবের ফেরা সম্পর্কে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘সাকিব আজ সকালে এসেছে। আইপিএলে কমিটমেন্ট ছিল। সে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। অনুশীলন শুরু করলে মাঠে আসবে। একটু ক্লান্ত হয়ত, খেলেই ভ্রমণ করে এসেছে।’
প্রস্তুতি ম্যাচে টানা দুই ম্যাচেই রান পেয়েছেন সৌম্য সরকার। স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে তাই সৌম্যকে তিনে খেলানোর চিন্তা করছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ বলেছেন, ‘সৌম্য দারুণ ব্যাটিং করছে। এই দুইটা ম্যাচে ব্যাটিং ভালো করেছে, বোলিংও খুব ভালো করেছে। টিম কম্বিনেশন কীভাবে সাজাচ্ছি এটার ওপর নির্ভর করছে। ওপেনিংয়ের বিবেচনায় সে আছে, অথবা তিন নম্বরেও দেখা যেতে পারে। কাল দেখতে পারবেন কম্বিনেশন কী হয়।
তবে সম্ভবত আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজের কম্বিনেশন নিয়েই আমরা নামব। নাঈম, লিটন এবং সৌম্যর মধ্যেই ওপেনিং স্লট নির্ধারণ করা হবে।’
তামিম ইকবালহীন ওপেনিংয়ের দায়িত্ব থাকবে লিটন দাস ও নাঈম শেখের ওপর। যদিও দুজনেই খুব ভালো ফর্মে নেই। তবে তাদের নিয়ে চিন্তায় নেই বাংলাদেশ শিবির। বিশেষ নাঈম শেখের ক্রমাগত ডট বল খেলার প্রবণতা নিয়েও ভাবছেন না মাহমুদউল্লাহ।
তরুণ এ বাঁহাতি ওপেনারকে খেলার কৌশল ধরিয়ে দিয়েছেন জানিয়ে তিনি বলেছেন, ‘নাঈম ভালো ব্যাটিং করছে, এটা নিয়ে দুশ্চিন্তা করছি না। নাঈম ডট বল খেলছে, ডট বল তো যে কেউই খেলতে পারে, আমিও খেলতে পারি, সাকিব-মুশফিকও খেলতে পারে। আমাদের ইতিবাচক মনোভাব থাকবে। পাওয়ারপ্লেতে কীভাবে খেলতে হবে তা নাঈমও জানে, আমাদের কথা এসব নিয়ে কথা হয়েছে। আশা করছি কাল ওপেনিং জুটি ভালো করবে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের