ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে নতুন করে যে বার্তা দিলেন : মমসেন

২০২১ অক্টোবর ১৭ ১২:৪৯:৩৯

বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে নতুন করে যে বার্তা দিলেন : মমসেন

এদিকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডের বড় শক্তির জায়গা স্পিন। তাই স্কটল্যান্ডের সাবেক এই অধিনায়ক বলছেন বাছাই পর্বের বাধা পাড় হতে কন্ডিশনের বাড়তি সুবিধা পাবে এই দুই দল।

মমসেন বলেন, ‘আমি মনে করি, শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুই দলই পরের ধাপে যাবে। যদি ভিন্ন কন্ডিশনে খেলা হতো তাহলে হয়তো আমি এমনটা ভাবতাম না। এখানকার কন্ডিশন প্রায় তাদের ঘরের মতোই।’

বিশ্বকাপের মূল পর্বে খেলার লক্ষ্যে এই দুই দলের মতোই বাছাই পর্বে অংশ নিচ্ছে স্কটল্যান্ড। মমসেন বলছেন, এই পর্ব পাড় হয়ে মূল পর্বে খেলাটা স্কটিশদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার বিশ্বাস সেটা ভালোভাবেই করতে পারবে স্কটল্যান্ড।

এ প্রসঙ্গে তিনি বলেন,’লক্ষ্য থাকতে হবে (প্রাথমিক পর্বে) শীর্ষ দুইয়ে থেকে শেষ করা এবং আমি আত্মবিশ্বাসী তারা এটা পারবে। এরপর মূল পর্বে খেললে নিজেদের সেরাটা দিতে হবে। আমি নিশ্চিত তারা কোনো অঘটন ঘটাবে কারণ দলে বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার আছে এবং দল হিসেবে তারা সত্যিই ভালো খেলছে।’

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত