ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র পাওয়া : বিশ্বকাপের আজকের ম্যাচে একাদশ থেকে বাদ পড়ছেন যারা
বিশ্বকাপের এই ম্যাচে টাইগার একাদশ থেকে বাদ পড়তে পারেন কারা তা এবার দেখে নেয়া যাক।
স্কটিশদের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে টাইগাররা যে প্রস্তুতি ম্যাচ খেলেছিলো সেখানে ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি নাইম শেখ। টি-টোয়েন্টি ফরম্যাটে দলকে ভালো শুরু না এনে দিতে পারলে স্কোরটা বড় করা সম্ভব নাও হতে পারে। তাই টিম কম্বিনেশন মেলাতে গিয়ে হয়তো সৌম্য সরকারকে রাখা হতে পারে লিটন দাসের সাথে ওপেনিং পার্টনার হিসেবে।
সৌম্যকে একাদশে রাখার অন্য আরও একটি কারণ হল বল হাতে একজন দুর্দান্ত পার্টটাইমার তিনি।
অন্যদিকে ম্যাচে ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে আফিফ হোসেন ধ্রুব কিংবা উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে। ফলে একাদশে জায়গা হারাতে পারেন তরুণ ব্যাটসম্যান শামিম পাটোয়ারি। একাদশ থেকে তার বাদ পড়ার ভিন্ন একটি কারণ হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ও প্রস্তুতি ম্যাচে তার অফফর্ম।
স্পিন বোলিং বিভাগে টাইগারদের মূল শক্তি সাকিব আল হাসান। তার সাথে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টুকটাক স্পিন বল করলেও প্রথম ম্যাচে হয়তো বল হাতে দেখা যাবে না রিয়াদকে। কেননা সদ্য পিঠের ইনজুরি থেকে মুক্ত হয়ে মাঠে নামতে হচ্ছে তাকে। ফলে স্পিন বিভাগে সাকিবের সাথে অন্তত আরও একজন পাকা স্পিনার প্রয়োজন একাদশে।
টাইগার স্কোয়াড থেকে স্পিনার হিসেবে নাসুম আহমেদের থাকার সম্ভাবনা কিছুটা বেশি। প্রস্তুতি ম্যাচে বল হাতে সুবিধা করতে না পারলেও সাম্প্রতিক ফর্ম কথা বলছে তার পক্ষেই। ফলে স্কটিশদের বিপক্ষে তাকে ঘিরেই পরিকল্পনা সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট।
পেস বোলিং ইউনিটে মুস্তাফিজুর রহমান থাকছেন সেটা নিশ্চিত। তার সাথে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে রাখা হতে পারে একাদশে। এছাড়া একজন বাড়তি পেসার খেলানো হলে হয়তো কপাল খুলতে পারে পেসার তাসকিন আহমেদের। এক্ষেত্রে অবশ্য বাদ পড়তে হবে শরিফুল ইসলামকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের