ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিশ্বকাপ শুরুর আগেই হঠাৎ করে মুশফিককে নিয়ে যা বললেন : মাহমুদুল্লাহ
বিশ্বকাপের আগে দুটি অফিসিয়াল এবং একটি অনঅফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেললেও সেখানে রানের দেখা পাননি বাংলাদেশের অভিজ্ঞ এই মিডেল অর্ডার ব্যাটসম্যান। তবে রান না পেলেও মুশফিককে নিয়ে চিন্তিত নন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি মনে করছেন মুশফিকের রানে ফেরাটা সনয়ের ব্যাপার।
আগামীকাল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ দলের তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এই ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে মুশফিককে নিয়ে প্রশ্নে রিয়াদ জানান, ‘আমরা সবাই জানি মুশফিক দলে কতটা মূল্যবান। এই ফরম্যাটে অনেক সময় অনেক ক্রিকেটারের ৩-৪ ম্যাচ খারাপ যেতে পারে। ওর মত খেলোয়াড় সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ নেই। বিগত বছরগুলোতে প্রমাণ করেছে ও কতটা চ্যাম্পিয়ন খেলোয়াড়। আমাদের সবার ওর প্রতি সাপোর্ট আছে।’
রিয়াদের বিশ্বাস, দলের যখন প্রয়োজন তখন ঠিকই মুশফিক ফর্ম ও ছন্দ ফিরে পাবেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি দলের প্রয়োজনে যথাসময়ে ফিরে আসবে, এটা শুধু সময়ের ব্যাপার। একটা ভালো ইনিংস, একটা ভালো শুরু ওর আত্মবিশ্বাস আগের জায়গায় নিয়ে আসবে। … এটা হয়ত কালও হতে পারে।’
‘মাঝেমাঝে এমন ম্যাচ যায় যেখানে আপনি সংগ্রাম করবেন। নেটে ও অনেক পরিশ্রমী। তাকে নিয়ে বেশি কিছু বলার নেই, আমরা সবাই জানি। সে দারুণভাবে অনুশীলন করছে। ওর ফর্মে ফেরা সময়ের ব্যাপার। সবাই তার পাশে আছি।’– জানান রিয়াদ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের