ঢাকা, শুক্রবার, ৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
১০০% ফিট থাকার পরেও রাসেলকে ফাইনালে না খেলানোর কারণ জানালেন ম্যাকালাম
ম্যাচ হারার পর কয়েক মহল থেকে প্রশ্ন উঠছে আন্দ্রে রাসেল থাকলে কি ম্যাচের ফল অন্য হতে পারত? রাসেল সিএসকের বিরুদ্ধেই গ্রুপ পর্বের ম্যাচে চোটগ্রস্ত হন।
তারপর চোট সারিয়ে অনুশীলনে ফিরলেও কেকেআর নাগাড়ে জেতায় উইনিং কম্বিনেশন না ভেঙে ‘দ্রে রাস’কে বাদ দিয়েই ফাইনালে নামে নাইট বাহিনী। ডেথ ওভারে বল করতে পটু রাসেল থাকলে সিএসকের রানে কি তিনি অঙ্কুশ লাগাতে পারতেন, বা ব্যাটে ঝড় তুলে নাইটদের খেতাব জেতাতে পারতেন, এই প্রশ্ন এখন অনেকের মনেই বিদ্যমান। তবে হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর রাসেল সম্পূর্ণ ফিট হওয়ার চেষ্টা করলেও, ফাইনালে তাকে খেলানো বিশাল বড় ঝুঁকি হয়ে যেত বলেই দাবি করছেন নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ম্যাকালাম জানান, ‘মরশুমের মাঝে আন্দ্রের হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়। ও ফিট হয়ে মাঠে নামার জন্য ভীষণ পরিশ্রম করেছিল। তবে তা সত্ত্বেও ওকে খেলানো বড় ঝুঁকি ছিল এবং ফাইনাল ম্যাচে আমার মনে হয়েছে এত বড় ঝুঁকি নেওয়া উচিত নয়।
রাহুল ত্রিপাঠীরও হ্যামস্ট্রিংয়ে চোট লাগে। হ্যামস্ট্রিংয়ের চোটের ক্ষেত্রে এটাই সমস্যা। সম্পূর্ণ সেই চোট থেকে কেউ সুস্থ হয়েছে কি না, তা পুরোপুরি বোঝা যায় না। সবসময়ই ঝুঁকি থেকেই যায়।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একলাফে কমলো তেলের দাম, ২০২০ সালের পর সর্বোচ্চ ধস
- নবম পে স্কেলে বড় চমক
- ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রধানমন্ত্রীর
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ
- টানা তিন দফা কমল সোনার দাম, ২২ ক্যারেট ভরি নেমে এলো
- বাংলাদেশ বনাম ভারত: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- ব্যাপক চমকে শেষ হলো বাংলাদেশ বনাম ভারত ম্যাচ