ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আইসিসির নতুন নিয়ম: সরাসরি ২০২২ টি-২০ বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের সামনে
করোনার এই কঠিন সময়ের কথা মাথায় রেখে দল নির্বাচনের প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। নতুন নিয়ম অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে সুপার টুয়েলভে খেলা প্রতিটি দলেরই অস্ট্রেলিয়া বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকছে। যদিও রয়েছে র্যাঙ্কিংয়ের মারপ্যাঁচ।
আইসিসির নতুন নিয়ম অনুযায়ী, এবারের বিশ্বকাপের ফাইনালে খেলা দুটি দল সরাসরি সুযোগ পাবে অস্ট্রেলিয়া বিশ্বকাপে। সুপার টুয়েলভের বাকি ১০ দল থেকে জায়গা পাবে ৬টি দল।
১৫ নভেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সুপার টুয়েলভের ৬ দল অস্ট্রেলিয়া বিশ্বকাপে সুযোগ পাবে। বাকি চার দল জায়গা পাবে বিশ্বকাপ বাছাই পর্ব থেকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের সুপার টুয়েলভে খেলতে পারলে পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ থাকবে বাংলাদেশেরও। বর্তমানে ২৪১ পয়েন্ট নিয়ে আইসিসির র্যাঙ্কিয়ের ছয়ে রয়েছে বাংলাদেশ।
১৫ নভেম্বর পর্যন্ত এই র্যাঙ্কিং ধরে রাখতে পারলে সরাসরি অস্ট্রেলিয়া বিশ্বকাপ খেলতে পারবে টাইগাররা। এদিকে এবারের বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের