ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
১৪ বছরে আইপিএলের যে ঘরে মোস্তাফিজই একমাত্র বাসিন্দা
আইপিএলের সেরা উদীয়মান পুরস্কারের জন্য বিবেচিত হওয়ার জন্য শর্ত হলো, বয়স হতে হবে ২৫-র কম। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫ টেস্ট কিংবা ২০ ওয়ানডের কম খেলতে হবে। সবশেষে আইপিএলে এর আগে ২৫ বার তার কম খেলতে হবে।
এই সব শর্ত পূরণ করেই এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ২২ বছর বয়সী রুতুরাজ।
চেন্নাইকে চতুর্থ শিরোপা জেতানোর পথে ১৬ ইনিংসে চার ফিফটি ও এক সেঞ্চুরিতে আসরের সর্বোচ্চ ৬৩৫ রান করেছেন তিনি। যার ফলে অরেঞ্জ ক্যাপের পাশাপাশি তিনিই হয়েছে সেরা উদীয়মান।
আর রুতুরাজের এই পুরস্কার জেতার মাধ্যমে অক্ষত রয়ে গেছে বাংলাদেশ দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানের রেকর্ডটি। আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন দ্য দিজ।
২০১৬ সালের আসরে প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েছিলেন মোস্তাফিজ। বাজিমাত করেছিলেন প্রথম আসরেই, শিরোপা জিতেছিলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ব্যক্তিগত পারফরম্যান্সেও উজ্জ্বল ছিলেন এ টাইগার ক্রিকেটার।
সেবার মোস্তাফিজ ১৬ ম্যাচ খেলে মাত্র ৬.৯০ ইকোনমিতে শিকার করেছিলেন ১৭টি উইকেট, গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হায়দরাবাদের শিরোপা জয়ে।
যা তাকে পাইয়ে দিয়েছিল আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কার। তার এই রেকর্ডটি টিকে থাকলো আইপিএলের ১৪তম আসরের পরেও।
আইপিএলের ইতিহাসে উদীয়মান খেলোয়াড়দের তালিকা ২০০৮ – শ্রিভাস্তাব গোস্বামী (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) ২০০৯ – রোহিত শর্মা (ডেকান চার্জার্স) ২০১০ – সৌরভ তিওয়ারি (মুম্বাই ইন্ডিয়ানস) ২০১১ – ইকবাল আব্দুল্লাহ (কলকাতা নাইট রাইডার্স) ২০১২ – মানদ্বীপ সিং (কিংস এলেভেন পাঞ্জাব) ২০১৩ – সাঞ্জু স্যামসন (রাজস্থান রয়্যালস) ২০১৪ – অক্ষর প্যাটেল (কিংস এলেভেন পাঞ্জাব) ২০১৫ – শ্রেয়াস আইয়ার (দিল্লি ডেয়ারডেভিলস) ২০১৬ – মোস্তাফিজুর রহমান (সানরাইজার্স হায়দরাবাদ) ২০১৭ – বাসিল থাম্পি (গুজরাট লায়নস) ২০১৮ – রিশাভ পান্ত (দিল্লি ডেয়ারডেভিলস) ২০১৯ – শুভমান গিল (কলকাতা নাইট রাইডার্স) ২০২০ – দেবদূত পাড্ডিকাল (রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু) ২০২১ – রুতুরাজ গাইকোয়াদ (চেন্নাই সুপার কিংস
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের