ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ফাইনালে ম্যাচ হার ও ব্যার্থ সাকিবকে নিয়ে যা বললেন মরগান
প্রথমে ব্যাটিং করতে নামা চেন্নাই সুপার কিংসের দুই ওপেনার ফাফ ডু প্লেসিস এবং রুতুরাজ গায়কোয়াত মিলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন দলকে। এই দুই ওপেনার মিলে স্কোরবোর্ডে ৬১ রান যোগ করার পর এই জুটি বিচ্ছিন্ন হয় ২৭ বলে ৩২ রান করে গায়কোয়াত সাজঘরে ফিরে গেলে।
সঙ্গীকে হারিয়ে অবশ্য থেমে থাকেননি প্লেসিস। ফার্গুসন, বরুণদের উপর স্ট্রিমরোলার চালিয়ে দলকে এগিয়ে নিয়ে যান। ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে রবিন উথাপ্পা সাজঘরে ফেরত গেলে মঈন আলি খেলেন ২০ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংস।
শেষ বলে সাজঘরে ফিরে যাবার আগে ৫৯ বল মোকাবেলায় ৩টি ছক্কা ও ৭টি চারের সাহায্যে ৮৬ রানের ইনিংস খেলেন ফাফ ডু প্লেসিস। নির্ধারিত ২০ ওভারে চেন্নাই থামে ১৯২ রানে।
জবাবে খেলতে নামা কলকাতা নাইট রাইডার্স রানপাহাড় টপকাতে পারেনি। শুরুটা ভালো করলেও মাঝপথেই তাসের ঘরে পরিণত হয় নাইটদের ব্যাটিং অর্ডার। দুই ওপেনার শুবম্যান গিল খেলেন ৫১ রানের ইনিংস ও ভেঙ্কেটেশ আইয়ার খেলেন ৫০ রানের ইনিংস। এছাড়া মিডল অর্ডারে কোনো ব্যাটসম্যান নিজেদের রান দুই অঙ্কের ঘরে না নিতে পারলেও শেষের দিকে শিভাম মাভি ও লকি ফার্গুসন লড়াই চালিয়েছিলেন।
তবে তা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। নির্ধারিত ২০ ওভারে নাইটইদের ইনিংস থামে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানে। ফলে তারা ম্যাচ হারে ২৭ রানে। কলকাতাকে হারিয়ে আইপিএলে নিজেদের চতুর্থ শিরোপা জিতে নিল চেন্নাই সুপার কিংস।
এদিকে ম্যাচ হারের পর নাইট অধিনায়ক ইয়ন মরগান দলের ক্রিকেটারদের প্রশংসা করেছেন। বিধ্বস্ত মনে হতাশাটাও ছিল তার কন্ঠে স্পষ্ট।
মরগান বলেন, ‘’টুর্নামেন্টে আমরা যে লড়াই করেছি তার জন্য অত্যন্ত গর্বিত। আমাদের এই লড়াই মাইলফলক হয়ে থাকবে। আমাদের দলের মালি শাহরুখ, ভেনকি অসাধারণ।
আত্মবিশ্বাস নিয়ে আমাদের দলের ক্রিকেটাররা লড়াই করেছে। আইয়ার এবং গিল চমৎকার করেছে। ভেঙ্কেটেশের জন্য এটা একটা নতুন প্ল্যাটফর্ম। তারা আমাদের ব্যাটিংয়ের ভিত্তি ছিলো। দুঃখজনকভাবে আমাদের ত্রিপাঠির ইনজুরি ছিলো।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের