ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
চ্যাম্পিয়ন হয়ে অবসর নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত জানালেন ধোনি
চেন্নাইয়ে দর্শক ভর্তি গ্যালারির সামনে বিদায় বলতে চান ক্রিকেটকে, বলেছিলেন এমনটিও। তবুও চেন্নাই আইপিএল জেতার পর ঘুরেফিরে আবারও আসলো ধোনির অবসর প্রসঙ্গ। এবার অবশ্য রহস্য রেখেই জবাব দিয়েছেন তিনি।
আগামী মৌসুমকে সামনে রেখে হবে মেগা অকশন। মাত্র চারজন ক্রিকেটারকে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিজের অবসর প্রসঙ্গে কথা বলতে গিয়ে ধোনি তুলে এনেছেন ওই প্রসঙ্গও। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয়, সেটিই করবেন বলে জানিয়েছেন তিনি।
ধোনি বলেন, ‘আমি যেটা আগেও বলেছি, এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুইটা দল আসছে...চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় আমাদের সেটা করতে হবে। এটা আসলে আমার তিন চারজনের ভেতরে থাকার ব্যাপার না। এটা একটা শক্ত ভিত্তি তৈরির ব্যাপার যেন ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। আমাদের আগামী ১০ বছর অবদান রাখতে পারে এমন ক্রিকেটারদের দিকে তাকাতে হবে।’
উপস্থাপক হার্শা ভুগলের পরের কথাতেই অবশ্য সৃষ্টি হয় রহস্যের। তিনি বলেন, ‘আপনি যে লেগেসি রেখে যাচ্ছেন..’ তার কথা শেষ হওয়ার আগেই ধোনি হাসিমুখে জবাব দেন, ‘আমি কিন্তু এখনো ছেড়ে যাইনি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- গোল্ডেন গ্লাভসের লড়াইয়ে কে এগিয়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- অপটার ভবিষ্যবাণী : বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগেই চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের